Thursday, June 25, 2026

প্রায় ১৩ ঘণ্টা পার, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির ত.ল্লাশি চলছে

Date:

Share post:

দ্বাদশীর সকাল গড়িয়ে রাত। এখনও রাজ্য জুড়ে অব্যাহত ইডি তল্লাশি। পুজো কাটতেই ব্যাপক সক্রিয় ইডি। বৃহস্পতিবার সকালে প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশিতে ইডি। সল্টলেকে জোড়া ফ্ল্যাটে তল্লাশির সঙ্গে সঙ্গে আমহার্স্ট স্ট্রিটের বেনিয়াটোলা লেনে মন্ত্রীর পৈতৃক বাড়িতেও হাজির হয় কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। সেখানেও চলে তল্লাশি অভিযান।

ইডি পৌঁছনোর প্রায় ঘণ্টা দশেক পরে পুরী থেকে কলকাতা পৌঁছন মন্ত্রীর আপ্তসহায়ক অমিত দে।
এদিন এক দল পৌঁছয় মন্ত্রীর আপ্তসহায়কের নাগেরবাজারের বাড়িতে। ইডি সূত্রে জানা গিয়েছে, এখানে অমিত দে-র তিনটি বাড়ি রয়েছে। কিন্তু এদিন সকালে সেখানে পৌঁছে বাড়ি তালাবন্ধ পায় ইডি আধিকারিকরা। খোঁজ চলে অমিত দের। কিন্তু ফোনেও প্রথমে তার সঙ্গে যোগযোগ করা যায়নি। হোয়াটস অ্যাপের স্ট্যাটাসে থাকা ছবি দেখে অনুমান করে নেওয়া হয় তিনি হয়তো পুরী বেড়াতে গিয়েছেন। ইতিমধ্যেই কলকাতায় ফেরেন অমিত দে। বিমানবন্দর থেকেই ইডির গাড়িতে পৌঁছন নাগেরবাজার। তাঁর সঙ্গে ছিলেন তাঁর বৃদ্ধা মা, স্ত্রী ও সন্তান।

হাওড়া ইছাপুর এলাকাতেও ইডি-র হানা। জানা যাচ্ছে, অভিজিৎ দাস নামের ওই ব্যক্তির বাড়ি হাওড়া ভগবান চ্যাটার্জী লেন। তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের খুব ঘনিষ্ঠ।এর পাশাপাশি মন্ত্রীর চার্টার্ড অ্যাকাউন্টের বাড়িতেও হানা গোয়েন্দাদের। তাঁর বাড়ি টলিগঞ্জ এলাকায়। প্রায় ১৩ ঘণ্টা পার, এখনও চলছে তল্লাশি। আদৌ কিছু মিলেছে কিনা, তা নিয়ে কোনও তথ্য পাওয়া যায়নি ইডির তরফে।

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...