Saturday, June 13, 2026

শিক্ষাক্ষেত্রে ব্যতিক্রমী অবদান: আন্তর্জাতিক স্বীকৃতির দৌড়ে বিশ্বের সেরা দশে বাংলার শিক্ষক

Date:

Share post:

শিক্ষাক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের জন্য আন্তর্জাতিক স্বীকৃতির দৌড়ে বিশ্বের প্রথম দশের তালিকায় বাংলার শিক্ষক। কোভিড যখন চোখ রাঙাচ্ছে বিশ্বজুড়ে তখনও বেপরোয়া বাংলার আদর্শ শিক্ষক দীপনারায়ণ নায়ক।

আসানসোলের জামুড়িয়া তিলকা মাঝি আদিবাসী ফ্রি প্রাইমারি স্কুলের শিক্ষক দীপনারায়ণ লকডাউনের মাঝেই জীবনের ঝুঁকি নিয়ে প্রান্তিক শিশুদের পড়াতে বসেছিলেন। কাদার দেওয়ালকে ব্ল্যাকবোর্ড হিসেবে ব্যবহার করে রাস্তাকেই শুরু করছিলেন নিয়মিত ক্লাস। তারই স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছিলেন ‍‘টিচার অফ দ্য স্ট্রিটস’ উপাধি। সেই দীপনারায়ণই এবারে আন্তর্জাতিক স্বীকৃতির দৌড়ে বিশ্বে প্রথম ১০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন নিজের।

‍‘ইউএসডি ওয়ান মিলিয়ন গ্লোবাল টিচার প্রাইজ ২০২৩’ এর ফাইনাল রাউন্ডে ১৩০টি দেশের যে ১০ জন নির্বাচিত হয়েছেন তাঁদেরই একজন এই দীপনারায়ণ। লকডাউনের সময় ডিজিটাল শিক্ষার তাৎপর্য এবং প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে অক্লান্ত পরিশ্রম করেছিলেন তিনি। প্রান্তিক শিশুদের মন থেকে ভয় দূর করে তাঁদের অত্যাধুনিক শিক্ষার আলোয় আলোকিত করতে চেষ্টার ত্রুটি রাখেননি তিনি। কাউন্সেলিং করেছিলেন অভিভাবকদেরও। দরিদ্রসীমার নিচে থাকা প্রান্তিক মানুষ এবং শিশুদের সাক্ষর করে তোলার ক্ষেত্রে তাঁর অবদান সত্যিই মনে রাখার মতো।

আরও পড়ুন- পুজো শেষে ঠাকুর দেখা, পুজো কার্নিভাল ঘিরে জেলায় জেলায় উন্মাদনা তুঙ্গে

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...