Monday, April 6, 2026

কানাডাবাসীর জন্য ফের ভিসা পরিষেবা চালু ভারতের

Date:

Share post:

একটু হলেও নেমেছে উত্তেজনার পারদ। প্রায় ৩০ দিন পরে কানাডাবাসীর জন্য আবারও ভিসা পরিষেবা চালু করল ভারত। বিদেশ মন্ত্রকের তরফে বুধবার জানানো হয়েছে, ২৬ অক্টোবর অর্থাৎ আজ থেকে ‘এন্ট্রি ভিসা’, ‘বিজনেস ভিসা’, ‘মেডিক্যাল ভিসা’ এবং ‘কনফারেন্স ভিসা’ দেওয়ার কাজ আগের পদ্ধতি অনুযায়ী শুরু হবে।

দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েনের কারণে অনির্দিষ্টকালের জন্য কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল ভারত। তবে আজ থেকে আপাতত চার ধরনের ভিসা দেওয়া হবে। কানাডার ভারতীয় হাই কমিশনের তরফে বলা হয়, নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি খতিয়ে দেখে ভিসার অনুমতি দেওয়া হবে। এন্ট্রান্স ভিসা, বিজনেস ভিসা, মেডিক্যাল ভিসা ও কনফারেন্স ভিসা- আপাতত এই চারটি ভিসার ছাড়পত্র মিলেছে।

কানাডার মাটিতে খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরকে খুনের ঘটনার জেরে গত এক মাসের বেশি সময় ধরে দ্বিপাক্ষিক কূটনীতিতে উত্তেজনার পারদ চড়েছে। এর জেরে গত ২১ সেপ্টেম্বর কানাডার নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ বলবতের সিদ্ধান্ত নিয়েছিল বিদেশ মন্ত্রক। এরপর কেন ভারত থেকে কানাডার ৪১ জন কূটনীতিককে সরিয়ে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন করা হলে জবাব দিয়েছে ভারত। ভারতের পাল্টা জবাব ছিল, কানাডার তরফে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে ক্রমাগত নাক গলানো হচ্ছিল।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...