Tuesday, June 23, 2026

শুক্রেই রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল! ঝঞ্ঝাট এড়াতে শহরবাসীর জন্য বাড়তি বাস-মেট্রো

Date:

Share post:

শুক্রবারই রেড রোডে (Red Road) দুর্গাপুজোর কার্নিভাল। আর সেই উপলক্ষে বেশি রাত পর্যন্ত মেট্রো রেল (Metro Rail) ও সরকারি-বেসরকারি বাস চলবে বলে খবর। রাজ্য পরিবহণ নিগম ইতিমধ্যে জানিয়েছে তাদের সব ক’টি গুরুত্বপূর্ণ রুটে প্রায় মধ্যরাত পর্যন্ত বাস চলবে। ফলে দুর্গাপুজোর কার্নিভাল (Durga Puja Carnival) দেখে বাড়ি ফিরতে সাধারণ মানুষের যাতে কোনওরকম সমস্যা না হয় সেকারণেই এমন উদ্যোগ বলে খবর।

পরিবহণ নিগম সূত্রে খবর, গড়িয়া, যাদবপুর, পাটুলি, নিউ টাউন, ঠাকুরপুকুর, আমতলা, পর্ণশ্রী, বালিগঞ্জ, ডানলপ-সহ একাধিক রুটে শুক্রবার রাতে ২৩টি সরকারি বাস চলবে। এছাড়াও সমস্ত গুরুত্বপূর্ণ রুটে বেসরকারি বাস, অটো সচল রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, কার্নিভাল উপলক্ষে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মেট্রো কর্তৃপক্ষের কাছে বেশি রাত পর্যন্ত ট্রেন চালানোর আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে মেট্রোর তরফে জানানো হয়েছে, শুক্রবার সারা দিনে ২৩৪টির বদলে ২৫২টি ট্রেন চালানো হবে। ওই দিন সকালে নির্ধারিত ৬টা ৫০ মিনিটে পরিষেবা শুরু হবে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দক্ষিণেশ্বর থেকে রাতের শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৫৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ ট্রেন ছাড়বে রাত ১১টা ১০ মিনিটে। এছাড়াও এদিন রাস্তায় পর্যাপ্ত পরিমাণে ট্যাক্সি, অ্যাপ-ক্যাব সহ অন্যান্য পরিষেবাও চালু থাকবে বলে সূত্রের খবর।

 

 

 

 

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...