Thursday, June 4, 2026

বিশ্বকাপে বড় ধাক্কা ভারতের, ইংল‍্যান্ড ম‍্যাচেও নেই হার্দিক : সূত্র

Date:

Share post:

চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পান হার্দিক পান্ডিয়া। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি হার্দিক। বিসিসিআইয়ের তরফ থেকে বলা হয়েছিল ইংল‍্যান্ড ম‍্যাচে দলের সঙ্গে যোগ দেবেন দলের সহ-অধিনায়ক। তবে সূত্রের খবর, ইংল‍্যান্ড ম‍্যাচে কেন,২ নভেম্বর শ্রীলঙ্কা ও ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও পাওয়া যাবে না হার্দিকে।

জানা যাচ্ছে, হার্দিকের গোড়ালির লিগামেন্ট ছিঁড়েছে। এই মুহূর্তে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন হার্দিক। সেখানেই তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন চিকিৎসকেরা।হার্দিককে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন,”নীতিন প‍্যাটেলের নেতৃত্বে একটি মেডিক্যাল দল হার্দিকের চোট খতিয়ে দেখছে। প্রথমে যেমন মনে হয়েছিল তার থেকে চোট গুরুতর। দেখে মনে হচ্ছে ওর গোড়ালির লিগামেন্ট ছিঁড়েছে। সারতে অন্তত দু’সপ্তাহ লাগবে।” তিনি জানান হার্দিকের চোট নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। এই নিয়ে ওই আধিকারিক আরও বলেন, “পুরো সুস্থ না হলে হার্দিককে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ছাড়া হবে না। ভারতীয় দলের সঙ্গে ক্রমাগত কথা হচ্ছে। চিকিৎসকেরা হার্দিককে দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা করছে। চলতি বিশ্বকাপে ও খেলতে পারবে কি না সেটা আগামী সপ্তাহে বোঝা যাবে। সব দিক খতিয়ে দেখে তবেই কোনও সিদ্ধান্ত নেবে চিকিৎসকেরা। জোর করে কাউকে খেলানো হবে না। যদি হার্দিক সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারে তবেই ও খেলবে।”

বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে চোট পান ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সঙ্গে সঙ্গেই মাঠ ছেড়ে বেড়িয়ে যান হার্দিক। নবম ওভারে বল করার সময় চোট পান হার্দিক। বল করার পর লিটন দাসের স্ট্রেট ড্রাইভ পা দিয়ে ঠেকাতে যান হার্দিক। সেই সময়ই পায়ের চোট লাগে ভারতীয় অলরাউন্ডারের। মাঠের মধ্যেই বেশ কিছুটা সময় চিকিৎসা চলে তাঁর। মাঠের বাইরে নিয়ে যেতে হয়। অষ্টম ওভারের তৃতীয় বল করার সময় চোট পান হার্দিক। শেষ তিন বল করতে গিয়েও সমস্যায় পড়েন হার্দিক। শেষ তিন বল করতে হয় বিরাট কোহলিকে।

আরও পড়ুন:বিশ্বকাপে কীভাবে এল সাফল্য? রহস্য ফাঁস করলেন ভারত অধিনায়ক

 

Related articles

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...