Thursday, June 25, 2026

পুজোর পাঁচ দিনে পূর্ব মেদিনীপুরে ম.দ বিক্রি হয়েছে ৩১ কোটি টাকার!

Date:

Share post:

পুজোর ক’দিনে ব্যাপক মদ বিক্রি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। সূত্র অনুযায়ী, বোধন থেকে বিজয়া দশমী পাঁচ দিনে মদ বিক্রি হয়েছে ৩১ কোটি টাকারও বেশি। এরমধ্যে শুধুমাত্র বিজয়া দশমীর দিনেই সব থেকে বেশি মদ বিক্রি হয়েছে বলেই জানা যাচ্ছে।

পুজোর সময় দিঘাতে ছিল মারকাটারি ভিড়। ছুটি উপভোগ করতে সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছিলেন ‘আমুদে’ বাঙালি। দিঘা ছাড়াও রয়েছে শঙ্করপুর, মন্দারমণির মতো পর্যটন কেন্দ্র। দশমীর দিন অনেকেই শেষবেলাটুকু সৈকতে উপভোগ করতে আগ্রহী।

পুজোর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মদ বিক্রির পরিমাণ ৩১ কোটি ৮ লক্ষ টাকা। আর বিজয়া দশমীতে মদ বিক্রি হয়েছে ৬ কোটি ৮৪ লক্ষ ৬ হাজার ৭১ টাকার। সব মিলিয়ে এই বিপুল ব্যবসায় স্বাভাবিকভাবেই খুশি জেলায় আবগারি দফতরের আধিকারিকরা।

আবগারি দফতরের হিসাব অনুযায়ী, শুধু ষষ্ঠীতেই মদ বিক্রি হয়েছে পাঁচ কোটি ১১ লক্ষ ৫ হাজার ২৫৭। এর মধ্যে বিদেশি মদ বিক্রি হয়েছে ৩০,৯১৯.১২ লিটার এবং বিয়ার বিক্রি হয়েছে ৪৪,০৭৯.৮৮ লিটার।

সপ্তমীতে পূর্ব মেদিনীপুরে মদ বিক্রি হয়েছে হয়েছে ৬ কোটি ৩৪ লক্ষ ৭১ হাজার ৬১০। অষ্টমীতেও চাহিদা ছিল তুঙ্গে। এদিন জেলায় মদ বিক্রি হয়েছে ৬ কোটি ৪২ লক্ষ ২৮ হাজার ৭৪৪ টাকার।
এদিকে নবমীকে টেক্কা দিয়েছে দশমীর বিক্রি। এদিন পূর্ব মেদিনীপুরে মদ বিক্রি হয়েছে ৬ কোটি ৮৪ লক্ষ ৬ হাজার ৭১টাকার।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...