Saturday, April 4, 2026

ইকো পার্ক নয়! নভেম্বরের শুরুতেই শিল্পপতিদের নিয়ে বিজয়া সম্মিলনী মুখ্যমন্ত্রীর, কোথায় হবে অনুষ্ঠান?

Date:

Share post:

পুজোর আমেজ শেষ হতে না হতেই এবার বিজয়া সম্মিলনীর (Vijaya Sammilani) আয়োজন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী নভেম্বর মাসের প্রথম দিকে রাজ্যের শিল্পপতিদের নিয়ে বিজয়া সম্মিলনীর আয়োজন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। নবান্ন (Nabanna) সূত্রে খবর, আগামী ৯ নভেম্বর শিল্পপতিদের নিয়ে বিজয়া সম্মিলনী আয়োজনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

তবে চলতি বছর বিজয়া সম্মিলনীর স্থান বদল করা হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। গত বছর পর্যন্ত এই সম্মিলনীর আয়োজন করা হত নিউটাউনের ইকো পার্কে। কিন্তু এ বার সেই আয়োজন করা হবে আলিপুরের মিউজিয়ামে। এবার রাজ্যের শিল্পপতিদের এই সংগ্রহশালায় বিজয়া সম্মিলনী উপলক্ষে আমন্ত্রণ জানানো হতে পারে বলে প্রশাসন সূত্রে খবর। রাজ্যে বানিজ্য সম্মেলনের আগে এই বিজয়া সম্মিলনী রাজ্যের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছরই ইকো পার্কে রাজ্যের শিল্পপতিদের নিয়ে বিজয়া সম্মিলনীর আয়োজন করেন মুখ্যমন্ত্রী। তবে এবার আর ইকো পার্ক নয়, বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান এবার বসতে চলেছে আলিপুর মিউজিয়ামে।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...