Thursday, May 14, 2026

কলকাতা সহ দক্ষিণবঙ্গে কবে পড়বে ঠাণ্ডা? আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটিয়ে একাদশীর পর থেকেই ধীরে ধীরে বদলাতে শুরু করেছে আবহাওয়া (Weather)। বর্তমানে মেঘলা আকাশের দেখা নেই। এদিকে স্বাভাবিকভাবেই শীতের অপেক্ষায় রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যে প্রবেশ করতে চলেছে উত্তুরে হাওয়া। আর সেকারণেই আগামী কয়েক দিনে কমবে তাপমাত্রা। জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের চাপ সরে যেতেই উত্তুরে হাওয়া ফের একবার প্রভাব বিস্তার করবে। আর সেকারণেই আগামী দুই-তিন দিনের মধ্যে রাতের তাপমাত্রা (Temperature) বেশ কিছুটা কমতে পারে। তবে ঘূর্ণিঝড় বাংলাদেশে (Bangladesh) সরে যাওয়ায় নতুন করে বাংলায় ঝড়-বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে মেঘলা আকাশের জন্য দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমেছে। পশ্চিমের জেলায় অপেক্ষাকৃত বেশি থাকবে শীতের আমেজ। অন্যান্য জেলাগুলিতেও ধীরে ধীরে কমবে তাপমাত্রার পারদ। পশ্চিমের জেলাগুলিতে আগামী দু’তিন দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে তাপমাত্রার পারদ। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই শীত আসতে আর বেশি সময় বাকি নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলেই রাজ্যে প্রবেশ করবে উত্তুরে হাওয়া। কলকাতা সহ সংলগ্ন এলাকায় দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে সন্ধ্যার পর কমবে তাপমাত্রার পারদ।

হাওয়া অফিস আরও জানিয়েছে, আপাতত শহর কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকতে পারে। রাতের তাপমাত্রাও ধীরে ধীরে কমবে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন ৬৩ শতাংশ।

 

 

 

Related articles

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...