Sunday, April 5, 2026

স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আরও পড়ুয়াকে ঋণ, ২ নভেম্বর থেকে প্রচারাভিযানে নবান্ন

Date:

Share post:

চলতি আর্থিক বছরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) প্রকল্পের আওতায় ২৩ হাজার পড়ুয়াকে উচ্চ শিক্ষার জন্য ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এজন্য রাজ্যের প্রতিটি ব্যাঙ্ক শাখায় বিশেষ প্রচারাভিযান চালানো হবে। ২ থেকে ১০ নভেম্বর এই প্রচারাভিযান চলবে বলে নবান্নে সূত্রে খবর।

রাজ্যের উচ্চ শিক্ষা দফতর তরফে খবর, চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) প্রকল্পে ১৮ লক্ষ ৫৮ হাজারের বেশি ঋণের আবেদন মঞ্জুর করা হয়েছে। যার মধ্যে এপর্যন্ত ঋণ পেয়েছেন ৩৫ হাজার ৫৮৯ জন। যা মোট আবেদনের ৬১ শতাংশ। ঋণ হিসাবে দেওয়া হয়েছে ৪৯৪ কোটি টাকার বেশি। এ পর্যন্ত ১৯ টি ব্যাঙ্ক এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে। বাকি ঋণের আবেদন যাতে দ্রুত মঞ্জুর কেউ হয় সে ব্যাপারে রাজ্য সরকারের তরফে ব্যাঙ্ক গুলির কাছে আবেদনও জানানো হয়েছে।

রাজ্য সরকারের আবেদন মেনে বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষ ১০ নভেম্বরের মধ্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে জমা পড়া আবেদনগুলি পরীক্ষা করে আশি হাজার আবেদন অনুমোদন করার কথা জানিয়েছে। এই সময়ের মধ্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে ৬০ হাজার এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে কুড়ি হাজার আবেদন মঞ্জুর করা হবে বলে মুখ্যসচিবকে আশ্বাস দিয়েছে স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটি।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...