Saturday, April 4, 2026

সং.ঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে নিয়ন্ত্রণরেখায় হা.মলা পাক সেনার, জ.খম ২ BSF জওয়ান

Date:

Share post:

ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের (Pakistan)। বৃহস্পতিবার রাতে জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) আর্নিয়া সেক্টর ও আন্তর্জাতিক সীমানা বরাবর অতর্কিতে হামলা চালায় পাক সেনা। সেনা সূত্রে খবর, আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাঁচটি ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এমনকি রাতভর নিয়ন্ত্রণরেখায় গোলাবর্ষণও করেছে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী পাক হামলায় দুই বিএসএফ জওয়ান (BSF) জখম হয়েছেন। পাশাপাশি সংলগ্ন এলাকায় কয়েকজন সাধারণ বাসিন্দার জখম হওয়ার খবরও পাওয়া গেছে।

বিএসএফ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ আর্নিয়া সেক্টরে আচমকা গোলাগুলি ছুঁড়তে শুরু করে পাকিস্তানি সেনা। আরএস পুরা সেক্টরের আর্নিয়া এলাকায় বিএসএফ-এর একটি ঘাঁটি লক্ষ্য করে অতর্কিতে গোলা-বর্ষণ শুরু করে পাকিস্তানি রেঞ্জার্সরা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীও। দুপক্ষের গুলির লড়াই চলে রাতভর। এরপরই দুই বিএসএফ জওয়ানের জখম হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজন গ্রামবাসীও জখম হয়েছেন গুলির লড়াইয়ে। তবে তাঁদের অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে।

তবে বিএসএফের গুলিতে পাকিস্তানি সেনা ঘাঁটির কতটা ক্ষতি হয়েছে, রাতের অন্ধকারে তা বোঝা যায়নি। বিএসএফ-এর এক মুখপাত্র জানিয়েছেন, পরে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...