Thursday, June 25, 2026

বিশ্বকাপে দুরন্ত ফর্মে টিম ইন্ডিয়া, বিরাট-রোহিতদের পারফরম্যান্স নিয়ে কী বললেন মাহি?

Date:

Share post:

চলছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। চলতি টুর্নামেন্টে দুরন্ত ছন্দে ভারতীয় দল। এখনও পযর্ন্ত পাঁচটার মধ‍্যে পাঁচটা ম‍্যাচেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। দলে ব‍্যাটার থেকে বলার, সবাই নিজের কাজ করছে। এরই মধ‍্যে রবিবার ভারতের সামনে ইংল‍্যান্ড। আর এবার ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বললেন, ভারত খুবই ভাল দল।

দীর্ঘদিন ধরে আইসিসির ট্রফি নেই ভারতের ঝুলিতে। শেষ মাহির হাত ধরেই একদিনের বিশ্বকাপ জয় করেছিল টিম ইন্ডিয়া। সেবার ছিল ঘরের মাঠে ম‍্যাচ। এবার এককভাবে বিশ্বকাপের আয়োজক ভারত। এই টুর্নামেন্টে শুরুটা ভালোই করেছেন রোহিত শর্মারা। এই দল নিয়ে মাহি বলেন,” এটি খুবই ভাল দল। দলের ভারসাম্য যথেষ্ট ভাল। দলের প্রতিটি খেলোয়াড় দারুণ খেলছেন। তাই সবকিছুই খুব ভাল লাগছে। এর থেকে বেশি আমি কিছু বলবো না, বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট।”

এদিকে নিজের চোট নিয়েও মুখ খুললেন ধোনি।  হাঁটুতে চোট ছিল। সেই চোট নিয়েই ২০২৩ আইপিএল খেলেছিলেন তিনি। আর তারপরই অস্ত্রোপচার হয়েছে ধোনির। এই নিয়ে বলেন, “হাঁটুতে একটা অস্ত্রোপচার হয়েছে। এখন রিহ্যাব চলছে। নভেম্বরের মধ্যে ঠিক হয়ে যাব। তবে রোজকার কাজে কোনও অসুবিধা নেই।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...