Tuesday, June 23, 2026

“বিজেপি এখন হেরে হেরে হারাধন”, দিলীপের মন্তব্যকে হাতি.য়ার করে শুভেন্দুকে তো.প কুণালের

Date:

Share post:

ফের দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন নাম না করে তিনি বলেন, “দিলীপ ঘোষকে সরানোর জন্য অনেক চেষ্টা করেছেন। পার্টিতে অনেকেরই আমাকে নিয়ে খুব কষ্ট ছিল। যাদের খুব কষ্ট হচ্ছিল, কাজ করতে পারছিলেন না তারা এখন কী করছেন। বদল হয়ে গিয়েছে তো, আবার বদলের কথা বলছেন কেন? পার্টি তো হারতে হারতে হারাধন হয়ে গিয়েছে। পিঠ ঠেকে গিয়েছে পিঠে। এগিয়ে আসুন পুরনো কর্মীরা। জেতান পার্টিকে। দিলীপ ঘোষকে জঙ্গল কাটতে পাঠানো হয়েছিল, জঙ্গল কেটে সাফ করে দিয়েছে, এবার আপনার বাড়ি-ঘর-রাস্তা-ঘাট বানানোর কাজ করুন। সবসময় পরিবর্তনের কথা বলবেন, তাহলে কাজ কখন করবেন!”

দিলীপ ঘোষের এমন মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “দিলীপ ঘোষ নিজেই বলছেন বিজেপি এখন হারতে হারতে হারাধন হয়েছে। উনি তো ঠিকই বলেছেন। বিজেপি তো হারাধন। মানুষ বিজেপির পাশে নেই। তাই তৃণমূলকে হারাতে শুভেন্দু অধিকারীরা দিল্লিকে চাপ দিয়ে তৃণমূল নেতা মন্ত্রীদের পিছনে ইডি-সিবিআইকে লাগিয়ে কুৎসামূলক কাজ করছে। মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।”

কুণালের সংযোজন, “দিলীপ ঘোষ সঠিক কথা বলেছেন। একেবারে বাস্তব কথা বলেছেন। এই হারাধনের লোকেরা নিজেদের মুখ লোকাতে এজেন্সির অপব্যবহার করে তৃণমূলের বিরুদ্ধে এই চক্রান্ত করছে। জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি একশো শতাংশ চক্রান্ত। এর মধ্যে ওই গদ্দার, বেইনান, বিশ্বাসঘাতক শুভেন্দু অধিকারীর ষড়যন্ত্র। তৃণমূলে থেকে সপরিবারে সমস্ত সুবিধা নেওয়ার পর এরা বিজেপিতে গেছে। শুভেন্দু অধিকারীর ভূমিকা সারদা-নারদা নিয়ে দেখা হোক । নিজের পিঠ বাঁচাতে গদ্দার এখন বিজেপির ছাতার তলায় অমিত শাহের জুতো পালিশ করে। তিনি দাবি জানান, অবিলম্বে শুভেন্দুকে গ্রেফতার করা হোক।”

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...