Friday, June 5, 2026

চোটের কারণে ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন সিন্ধু

Date:

Share post:

চোটের জন‍্য ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন পিভি সিন্ধু। প্রতিযোগিতার প্রি-কোয়ার্টার ফাইনালে সিন্ধু মুখোমুখি হয়েছিলেন থাইল্যান্ডের সুপানিদা কাটেথংয়ে। প্রথম গেমে এগিয়ে থেকেও পরে চোটের জন‍্য ম‍্যাচ ছেড়ে দিতে বাধ‍্য হন। সিন্ধু ম্যাচ ছেড়ে দেওয়ায় ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে চলে যান কাটেথং।

ম‍্যাচে প্রথম গেম ২১-১৮ পয়েন্টের ব্যবধানে জেতেন সিন্ধু। তারপর হাঁটুর চোটের জন্য ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হন তিনি। দ্বিতীয় গেমের খেলা শুরুই করতে পারেননি অলিম্পিক্সে পদকজয়ী শাটলার। জানা যাচ্ছে, প্রথম গেম খেলার সময়ই হাঁটুতে যন্ত্রণা অনুভব করেন সিন্ধু। চিকিৎসকের সাহায্য চান। সেই সুযোগে দু’বার কোচ হাফিজ হাশিমের সঙ্গেও কথা বলেন সিন্ধু। চোটের জন্য ম্যাচ ছেড়ে দেওয়ায় হওয়ায় হতাশ সিন্ধু। পরে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “শেষ পর্যন্ত লড়াই করার চেষ্টা করেছি। ম্যাচ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। কিন্তু উপায়ও ছিল না।”

জানা যাচ্ছে, চিকিৎসকেরা তাঁর চোট পরীক্ষা করছেন। তারপরে বোঝা যাবে কত দিন কোর্টের বাইরে থাকতে হবে সিন্ধুকে।

আরও পড়ুন:বিশ্বকাপের পরই কি শেষ দ্রাবিড় যুগ, রোহিতদের কোচের দৌড়ে কে এগিয়ে?

Related articles

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...