Friday, June 26, 2026

দ্বিতীয় বিয়েতে লাগবে সরকারি অনুমতি, নয়া নির্দেশিকা বিজেপি শাসিত অসমে

Date:

Share post:

সরকারের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যাবে না। অসমে সরকারি কর্মীদের উদ্দেশে বৃহস্পতিবার এমনই নির্দেশিকা জারি করেছে অসম সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পার্সোনাল ল’ বা নিজস্ব ধর্মীয় আইন যাই বলা হোক না কেন এক্ষেত্রে তার কোনও গুরুত্ব নেই।

হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে অসমে ইতিমধ্যেই দুই সন্তান নীতি চালু হয়ে গিয়েছে। যেখানে বলা হয়েছিল ২০২১ সালের পর যে সমস্ত দম্পতির দুইয়ের বেশি সন্তান থাকবে তাঁরা সরকারি চাকরি পাবেন না। এবার সরকারি কর্মীদের দ্বিতীয় বিয়ে নিয়ে নির্দেশিকা জারি করল অসম সরকার।

নির্দেশিকায় বলা হয়েছে, প্রথম স্ত্রী জীবিত থাকতে কখনই কোনও সরকারি কর্মী দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। দ্বিতীয় বিয়ে করতে হলে সরকারের কাছে অনুমতি নিতে হবে। যদি তা না হয় সরকারি কর্মীদের মোটা অঙ্কের জরিমানা করা হবে এবং তাঁর বিরুদ্ধে শুরু হবে বিভাগীয় তদন্ত। এমনকি নিজস্ব ধর্মীয় আইন এক্ষেত্রে কোনও গুরুত্ব পাবে না।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...