Monday, April 6, 2026

রেশন বণ্টনে আরও স্বচ্ছতা আনার উদ্যোগ, সব গ্রাহকের E-KYC-র নির্দেশ

Date:

Share post:

রেশন বণ্টন ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনতে উদ্যোগ। রাজ্যের সব রেশন গ্রাহকের E-KYC প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার উপর জোর দিচ্ছে। রাজ্যের খাদ্য দফতরকে এবিষয়ে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে প্রায় ৮ কোটি ৮৫ লক্ষ সক্রিয় রেশন গ্রাহক রয়েছেন। এর মধ্যে দু কোটির কাছাকাছি গ্রাহকের এখনও ই-কেওয়াইসি সম্পূর্ণ হয়নি। আধার তথ্য আপডেট না-থাকা বা শারীরিক অসুবিধার কারণে তাঁদের ই-কেওয়াইসি সম্পূর্ণ করা যায়নি। রেশন গ্রাহকদের বাড়িতে গিয়ে ডিলারদের মাধ্যমে এই সব গ্রাহকদের ই-কেওয়াইসি করার জন্য নবন্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে।

নবান্ন সূত্রের খবর, গ্রাহকদের একটা বড় অংশকে আধার নম্বর দেওয়া হলেও তাঁদের ই-কেওয়াইসি সম্পূর্ণ হয়নি। পরিসংখ্যান অনুযায়ী, এখন রেশনে খাদ্য বণ্টনের ক্ষেত্রে ৯৯ শতাংশের বেশি লেনদেন আধারের বায়োমেট্রিক যাচাই প্রক্রিয়ার মাধ্যমেই হচ্ছে। পরিবারের একজন সদস্যের E-KYC করা থাকলেও তিনি বাকি সদস্যদের জন্য বরাদ্দ খাদ্য সংগ্রহ করতে পারেন। পরিবারের কোনও সদস্যের E-KYC করা না থাকলেও এটা সম্ভব। কিন্তু পরিবারের সকল সদস্যেরই ই-কেওয়াইসি করে নিতে চাইছে সরকার। কোনও পরিবারের যেসব সদস্যের ই-কেওয়াইসি হয়নি, পোর্টালে তাঁদের নাম নীল রঙে চিহ্নিত করা আছে। খাদ্য দফতরের স্থানীয় অফিসগুলি থেকে রেশন ডিলারদের বলা হয়েছে, যেসব পরিবারের সকলের ই-কেওয়াইসি হয়নি, তাঁদের কেউ খাদ্য সংগ্রহ করতে এলে বকেয়া কাজটি দ্রুত সেরে নিতে বলতে হবে।

পরিবারের সব সদস্যের ই-কেওয়াসি করা থাকলে সেই পরিবারটিরই সুবিধা হবে সেকথা প্রচার করতে বলা হয়েছে। কারণ পরিবারের ই-কেওয়াইসি সম্পন্ন করা একমাত্র সদস্য কোনও কারণে অনুপস্থিত থাকলে পুরো পরিবারই রেশন থেকে বঞ্চিত হতে পারে। সকলের ই-কেওয়াইসি করা থাকলে এই সমস্যা এড়ানো সম্ভব।

আরও পড়ুন: সমাজমাধ্যমে অ.শ্লীল পোস্ট লাইক করেন? কী বলছে আদালত

সব রেশন গ্রাহকের ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য খাদ্য দফতর দু’বছর ধরে বারবার নির্দেশ দিয়েছে। প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রথম দিকে এজেন্সি নিয়োগ করে বাড়ি বাড়িও যাওয়া হয়। এলাকাভিত্তিক বিশেষ শিবির খোলা হয়েছিল একাধিক দফায়। রেশন ডিলারদের মাধ্যমে দোকানে ও বাড়িতে গিয়ে ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করার বিজ্ঞপ্তি জারি হয়। এজন্য অতিরিক্ত কমিশন দেওয়া হয় ডিলারদের। খাদ্য দফতরের অফিস এবং বিএসকেগুলিতেও এটা করা যায়। তা সত্ত্বেও বহু সংখ্যক গ্রাহকের ই-কেওয়াসি বাকি কেন, সেই প্রশ্ন উঠেছে।

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...