Monday, April 6, 2026

কাজাখস্তানের খনিতে ভ.য়াবহ অ.গ্নিকাণ্ড! লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা

Date:

Share post:

কাজাখস্তানের (kazakhstan) খনিতে (Mine) ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive Fire)। দুর্ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ২৫ জন প্রাণ হারিয়েছেন বলে খবর, নিখোঁজ বহু। শনিবারের এই দুর্ঘটনার কথা সামনে এনেছে ইস্পাত প্রস্তুতকারক সংস্থা আর্সেলর মিত্তল। এদিকে আচমকা দুর্ঘটনার পর এই সংস্থায় বিনিয়োগ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট টোকায়েভ। ইতিমধ্যে দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, শনিবার এই দুর্ঘটনাটি যখন ঘটে তখন খনিতে কাজ করছিলেন আড়াইশোরও বেশি মানুষ। যার মধ্যে এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে ইতিমধ্যে দুর্ঘটনাস্থল থেকে ২০৮ জনকে বের করে আনা সম্ভব হয়েছে। তবে এখনও পর্যন্ত কমপক্ষে ২৩ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এদিকে খবর পেয়েই দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোকপ্রকাশ করেছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ। একই সঙ্গে তিনি আর্সেলর মিত্তলে সমস্ত রকম বিনিয়োগ বন্ধ রাখার জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...