Friday, June 26, 2026

বাড়িতেই কোজাগরী লক্ষ্মীর আরাধনা রাজ্যের হেভিওয়েট নেতা-মন্ত্রীদের

Date:

Share post:

বাঙালির ঘরে ঘরে ধনদেবীর আরাধনার আয়োজন। লক্ষ্মী বন্দনায় ব্যস্ত ছিলেন গৃহস্থ থেকে সেলিব্রিটিরা। তা সে রাজনীতিক হোন বা অভিনেতা-অভিনেত্রী, সকলেই ব্যস্ত ছিলেন লক্ষ্মী বন্দনায়। প্রতি বছরের মতো এবারও নিজের বাড়িতে লক্ষ্মী পুজোর আরাধনায় সামিল হলেন তৃণমূল বিধায়ক নয়না বন্দ্য়োপাধ্যায় ও তাঁর স্বামী, তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷

বাড়িতে প্রতি বছরই লক্ষ্মীপুজোর আয়োজন করেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও নয়না বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতার তৃণমূল নেতা কর্মীরা তো বটেই, অন্যান্য জায়গা থেকেই বহু দলীয় নেতৃত্ব আসেন এই পুজোয়। ঘরোয়া আয়োজনে সকাল থেকে পুজো ও শেষে সন্ধেয় সকলের মধ্যে ভোগ বিতরণ। সবমিলিয়ে সকাল থেকেই এদিন পুরোদমে লক্ষীপুজোয় ব্যস্ত সুদীপ-নয়না। নয়না বন্দ্যোপাধ্যায়ের কথায় প্রায় ২৫ বছর ধরে চলছে এই পুজো। এখানে সাবেকি সাজেই পুজো করা হয় দেবী লক্ষীর।

পাশাপাশি প্রতি বছরের মতো এবারও নিজের বাড়িতে লক্ষ্মী পুজোর আরাধনায় সামিল হন বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। প্রায় ২৩ বছর ধরে এই পুজো করে আসছেন তিনি। পুজো উপলক্ষ্যে এদিন সব্যসাচী দত্তের বাড়িতে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। লক্ষীবন্দনায় এক-দু কলি গানও এদিন করেন কুণাল। এককথায় লক্ষীপুজো উপলক্ষ্যে জমজমাট সব্যসাচী দত্তের বাড়ি।

নিজের বাড়িতে নিজেই লক্ষ্মীপুজো করলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এছাড়া নিজে বসে থেকে বাড়ির পুজোর তদারকি করেন সাংসদ মালা রায়ও।

আরও পড়ুন- মোবাইল ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ গাজায়, আরও বড় হা.মলার পথে ইজরায়েল

Related articles

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...