Thursday, April 2, 2026

বিশ্বকাপে কবে ফিরবেন হার্দিক? এল বড় আপডেট

Date:

Share post:

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়ায় খেলতে পারছেন না হার্দিক পান্ডিয়া। এবাবের বিশ্বকাপে তিনি কি ফিরতে পারবেন ভারতীয় দলে? তা নিয়ে জল্পনা চলছে। এর মধ্যেই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ভাল খবর চলে এল ভারতীয় দলের জন্য। সূত্রের খবর, শনিবার থেকে হার্দিক দৌড় শুরু করবেন হার্দিক। গোড়ালির চোট কাটিয়ে উঠছেন তিনি।

গ্রুপের শেষ ম্যাচে ভারত খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। মনে করা হচ্ছে সেই ম্যাচে দেখা যেতে পারে হার্দিককে। তার আগে তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা প্রায় নেই। রবিবার ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে। এরপর টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচটি হবে মুম্বই-এর ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কলকাতায় রোহিতরা খেলবেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এরপরেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নেদারল্যান্ডস। মনে করা হচ্ছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওই ম্যাচ থেকেই ফেরানো হবে হার্দিককে।

টানা পাঁচ ম্যাচ জিতে নক-আউট পর্বে ওঠা তো প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছে ভারতের। অযথা ঝুঁকি নেবে কেন টিম ইন্ডিয়া? নেদারল্যান্ডস ম্যাচে নামালে অপেক্ষাকত কম চাপের মধ্যে হার্দিক সেমিফাইনাল, ফাইনাল যুদ্ধের জন্য তৈরি হতে পারবেন। গ্রুপ পর্বের বাকি ক’টা ম্যাচের চেয়েও অনেক বেশি করে তাঁকে দরকার পড়বে নক-আউটে।

হার্দিক গোড়ালিতে গ্রেড ১ লিগামেন্ট টিয়ার হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে বল করার পর লিটন দাসের স্ট্রেট ড্রাইভ পা দিয়ে ঠেকাতে যান হার্দিক। সেই সময়ই পায়ের চোট লাগে। মাঠের মধ্যেই বেশ কিছুটা সময় চিকিৎসা চলে তাঁর। মাঠের বাইরে নিয়ে যেতে হয়। অষ্টম ওভারের তৃতীয় বল করার সময় চোট পান। যদিও এরপর শেষ তিন বল করতে গিয়েও সমস্যায় পড়েন হার্দিক। শেষ তিন বল করতে হয় বিরাট কোহলিকে।

আরও পড়ুন:ইডেনে বিশ্বকাপের প্রথম ম‍্যাচে ফাঁকা গ‍্যালারি, লোক টানতে ব‍্যর্থ ক্রিকেটের নন্দনকানন

 

Related articles

মালদহের ঘটনায় মুখ্যসচিব-ডিজিপি-এসপি ডিএম-কে শোকজ, শুনানিতে হাজিরার নির্দেশ শীর্ষ আদালতের

মালদহের (Maldah) সুজাপুর- কালিয়াচকে যেভাবে গভীর রাত পর্যন্ত বিচারকদের আটকে রাখা হয়েছিল তার তীব্র নিন্দা জানিয়ে এবার মুখ্যসচিব-ডিজিপি-এসপি...

পবিত্র করের মনোনয়ন জমা দেওয়ার দিনেই নন্দীগ্রামে ‘খুন’ তৃণমূল কর্মী

ভোটের আগে ফের অশান্ত নন্দীগ্রাম(Nandigram)। তৃণমূল(TMC) প্রার্থী পবিত্র করের মনোনয়নের দিনেই খুন হলেন দলীয় কর্মী। তৃণমূল কংগ্রেস (TMC)...

ভোটের আগে ১৫ দিন বাংলায় থাকব: শাহী সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কুণাল বললেন, “দম থাকলে…”

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়ন জমায় হাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

ISL: ভোটের জন্য ডার্বির দিন বদল, জানুন মোহন-ইস্ট ম্যাচের দিনক্ষণ

জল্পনায় সিলমোহর। বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য আইএসএলের (ISL) বড় ম্যাচের দিন পরিবর্তন। বিধানসভা নির্বাচনের কারণে আগামী ৩ মে...