Monday, April 13, 2026

দেশবাসীকে ‘ভোকাল ফর লোকাল’ হওয়ার পরামর্শ! মন কি বাতে ‘মাই ইয়ং ইন্ডিয়া’ গঠনের ডাক মোদির

Date:

Share post:

‘আত্মনির্ভর ভারত’ গঠনের লক্ষ্যে প্রথম থেকেই প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার ফের উৎসবের মরশুমে দেশবাসীকে ‘ভোকাল ফর লোকাল’ (Vocal for Local) হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী। রবিবার ১০৫তম ‘মন কি বাত’ (Mann ki Baat) অনুষ্ঠানে মোদি জানান, ২ অক্টোবর অর্থাৎ চলতি বছরের গান্ধী জয়ন্তীতে (Gandhi Jayanti) খাদি মহোৎসবে রেকর্ড বিক্রির নজির তৈরি হয়েছে। আগামিদিনেও দেশের মানুষকে দেশীয় উৎপাদনকে এভাবেই উৎসাহিত করার ডাক দেন নমো। এরপরই সবাইকে স্থানীয় পণ্য কেনার সময় ইউপিআই ব্যবহারেরও ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিন মন কি বাতের শুরুতেই উৎসবের মরসুমে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই অনুষ্ঠান এমন সময়ে হচ্ছে, যখন গোটা দেশবাসী উৎসবের মেজাজে রয়েছে। আপনাদের সকলকে আমি আসন্ন উৎসবের জন্য অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি ৩১ অক্টোবর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী। রবিবারের মন কি বাত অনুষ্ঠানে ইন্দিরা গান্ধীর প্রতি নিজের শ্রদ্ধা ব্যক্ত করার পাশাপাশি ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই পটেলের জন্মবার্ষিকী পালনের উপরও জোর দিয়েছেন তিনি। উল্লেখ্য, সর্দার বল্লভভাই পটেলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৩১ অক্টোবর দেশজুড়ে একটি সংগঠন প্রতিষ্ঠার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। ‘মাই ইয়ং ইন্ডিয়া’ বা ‘মেরা যুব ভারত’ নামের ওই সংগঠন দেশ গড়ার কাজে যুবকদের সক্রিয় অংশগ্রহণের আশাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তবে এদিন এখানেই থেমে না থেকে আগামী ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষ্যে সারা দেশে আদিবাসী গৌরব দিসব উদযাপনের কথাও দেশবাসীকে মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে, এশিয়ান গেমসে ভারতের সাফল্য নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই সাফল্যের জন্য এশিয়ান গেমসের অ্যাথলিটদের কুর্নিশ জানাই।

 

 

 

Related articles

মোথাবাড়ি কাণ্ডে ফের NIA-র জালে ২ কংগ্রেস নেতা! আপাতত মুক্ত প্রার্থী সায়েম

মালদহের মোথাবাড়ি (Mothobari Incident) কাণ্ডে একের পর এক এনআইএ-এর (NIA) হাতে গ্রেফতার হচ্ছেন কংগ্রেস নেতারা (Congress Leader)। রবিবার...

বাঙালি অভিনেত্রীকে ‘মিষ্টি বার্তা’, আইপিএলের মধ্যেই নতুন সম্পর্কে চাহাল?

আইপিএলের মধ্যেই চর্চায় ফের চাহালের(Yuzvendra Chahal) নতুন সম্পর্ক। ধনশ্রীর পর আরজে মহওয়াশের সঙ্গে দেখা যেতে থাকে চহালকে। এবার...

মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে হবে আমেরিকাকে, ট্রাম্পের হরমুজ নিয়ন্ত্রণের হুঁশিয়ারির পাল্টা জবাব ইরানের 

শান্তি বৈঠক পুরোপুরি ব্যর্থ হতেই হরমুজ প্রণালী (Strait Of Hormuz) নিয়ন্ত্রণের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।সোমবার সন্ধ্যা...

কোনও রাজ্যে লজিক্যাল ডিস্ক্রিপেন্সি নেই, বাংলায় কেন: শুনানিতে চিন্তায় সুপ্রিম কোর্ট

বাংলার দুই দফা নির্বাচনের ভোটার তালিকা (West Bengal Voter List) ফ্রিজ হয়ে গিয়েছে। অথচ বিপুল সংখ্যায় অ্যাডজুডিকেট (Logical...