Wednesday, June 24, 2026

ম.র্মান্তিক ঘটনা, মাঠেই মৃ.ত্যু ২৯ বছরের খেলোয়াড়ের

Date:

Share post:

খেলার মাঠে ঘটল মর্মান্তিক ঘটনা। মাঠেই মৃত্যু হল ২৯ বছরের আইস হকি খেলোয়াড় অ্যাডাম জনসন। নটিংহ্যাম বনাম শেফিল্ড স্টিলার্সের মধ‍্যে ছিল ম‍্যাচ। সেই ম‍্যাচেই ঘটল এমন মর্মান্তিক ঘটনা। নটিংহ্যাম প্যান্থার্সের হয়ে খেলতেন জনসন। জানা যাচ্ছে, জনসনের ঘাড় কেটে যায় স্কেটের ব্লেডে। আর তাতেই মৃত্যু হয় জনসনের।

ঘটনাটি ঘটে ম‍্যাচের ৩৫ মিনিটের মাথায়। সেই সময় খেলা বন্ধ হয়ে যায়। বরফের উপরেই চিকিৎসকেরা আসেন। কিন্তু জনসনকে বাঁচানো যায়নি। জানা যাচ্ছে, শনিবার যখন স্কেটের ব্লেডে জনসনের ঘাড় কেটে যায়, সঙ্গে সঙ্গে বাকি খেলোয়াড়েরা তাঁকে ঘিরে ফেলেন। দৃশ্য এতটাই ভয়ঙ্কর ছিল যে, দর্শকদের চোখের আড়ালে তাঁকে নিয়ে যাওয়া হয়। লকার রুমে নিয়ে যাওয়া হয় জনসনকে। ম‍্যাচ দেখতে আসা সমর্থকদের স্টেডিয়াম থেকে বার করে দেওয়া হয়। এই নিয়ে জনসনের ক্লাব নটিংহ্যামের তরফ থেকে বলা হয়, “আমাদের দল ওর অভাব অনুভব করবে। জনসনকে ভোলা যাবে না। ৪৭তম জার্সি পরে খেলত ও। শুধু ভাল খেলোয়াড় নয়, ভাল মানুষও ছিল। জনসনের পরিবারকে সমবেদনা জানাই। ওর কাছের মানুষদের সকলের জন্যই কঠিন সময়। জনসনের এই ঘটনায় আমরা স্তম্ভিত।”

আরও পড়ুন:ইংল‍্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে লজ্জার নজির গড়লেন বিরাট

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...