Thursday, June 25, 2026

লোকাল ট্রেনের সঙ্গে ধা.ক্কা এক্সপ্রেস ট্রেনের, অন্ধ্রপ্রদেশে মৃ.ত ৬, আ.হত বহু

Date:

Share post:

ফের ট্রেন দুর্ঘটনা। এবার অন্ধ্রপ্রদেশে। প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে একচি এক্সপ্রেস ট্রেনের। তাতে এখনও পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে বলে খবর। হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা। চলছে উদ্ধারকার্য।

রেল সূত্রে খবর, প্যাসেঞ্জার ট্রেনটি বিশাখাপত্তনম থেকে রায়গড় যাচ্ছিল। ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। তখন তাতে এসে ধাক্কা দেয় পালাসা এক্সপ্রেস। বিশাখাপত্তনম থেকে পালাসা যাচ্ছিল ট্রেনটি। ধাক্কার ফলে প্যাসেঞ্জার ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। তীব্র শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় মানুষজন। তাঁরাই উদ্ধারকার্যে হাত লাগান বলে জানা যাচ্ছে। ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি।

আরও পড়ুন- ভারতীয় বোলারদের দাপট, ইংল‍্যান্ডকে ১০০ রানে হারাল টিম ইন্ডিয়া

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...