Tuesday, April 7, 2026

রবিবার ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম‍্যাচে থাকতে পারেন অমিত শাহ : সূত্র

Date:

Share post:

৫ নভেম্বর ইডেনে মহারণ। আগামী রবিবার ক্রিকেটের নন্দনকাননে বিশ্বকাপে ভারতের ম‍্যাচ। ভারতের সামনে দক্ষিণ আফ্রিক। এই ম‍্যাচকে ঘিরে চরতে শুরু করেছে উন্মাদনার পারদ। আর জানা যাচ্ছে, ভারত-দক্ষিণ আফ্রিকা ম‍্যাচের আয়োজনে বিশেষ চমক দিতে চলেছে সিএবি। সূত্রের খবর এই ম‍্যাচ দেখতে ররিবার শহরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখতে শহরে আসতে পারেন তিনি। ইতিমধ্যেই অমিত শাহ’র কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছে সিএবি।

পরপর ছয় ম্যাচ জিতে দারুণ ছন্দে ভারতীয় ক্রিকেট দল। এর মধ্যেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। একটাও টিকিট পড়ে নেই। এর মধ্যেই অমিত শাহের আসার খব পাওয়া যাচ্ছে। ভারতীয় দলের ম্যাচ দেখতে এর আগেও ইডেনে এসেছেন অমিত শাহ। তবে সেটা ছিল টেস্ট ম্যাচ। ভারত বনাম বাংলাদেশের সেই ঐতিহাসিক দিন-রাতের টেস্ট ম্যাচ ইডেনে বসে দেখেছিলেন অমিত শাহ। আর এবার বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে গ্যালারিতে দেখা যেতে পারে তাঁকে।

সিএবি সূত্রে খবর, অমিত শাহ নাকি এই ম্যাচে উপস্থিত থাকার ব্যাপারে সম্মতিও জানিয়ে দিয়েছেন। তবে এ ব্যাপারে সিএবির পক্ষ থেকে এখনই সরকারি ভাবে কিছুই জানানো হয়নি। এই ম্যাচে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন পাঠানো হয়েছিল অভিনেতা অমিতাভ বচ্চনকেও। তবে তিনি অসুস্থতার জন্য থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। এছাড়াও সূত্রের খবর, আরও অনেক ব‍্যক্তিত্বকে এই ম‍্যাচের আমন্ত্রণ পাঠানো হয়েছে। এখন দেখার কারা কারা আসেন এই হাইভোল্টেজ ম‍্যাচে।

আরও পড়ুন:কোহলির জন্মদিনে বিরাট চমক ইডেনে, কেকের পাশাপাশি থাকছে লেজার শো : সূত্র

 

Related articles

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...