Saturday, June 13, 2026

কোহলির জন্মদিনে বিরাট চমক ইডেনে, কেকের পাশাপাশি থাকছে লেজার শো : সূত্র

Date:

Share post:

২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স ভারতীয় দলের। এখনও পযর্ন্ত ছটা ম‍্যাচের মধ‍্যে ছটাতেই জয়। ঘরের মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দারুণ ছন্দে ভারতের রান মেশিন বিরাট কোহলিও। ৫ নভেম্বর বিরাটের জন্মদিন। আর ওই দিন বিশ্বকাপের ম‍্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে টিম ইন্ডিয়া। আর সূত্রের খবর, সেই ম্যাচে ইডেনে জন্মদিনের কেক কাটবেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। সঙ্গে থাকছে একাধিক চমক।

সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের বিশ্বকাপের ম্যাচের আগে কোহলির জন্য বিশেষ কেকের ব্যবস্থা করছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। এছাড়াও জানা যাচ্ছে,৭০,০০০ বিরাট কোহলির মাস্ক বিতরণ করা হবে সমর্থকদের মধ্যে। শুধু কেক কিংবা মাস্ক নয়। কোহলির জন্মদিনে বিরাট ব্যবস্থা করতে চলেছে সিএবি। ম্যাচ শেষে লেজার শো এবং দুর্দান্ত আতসবাজির ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে। লেজার লাইটের মাধ্যমে ‘শুভ জন্মদিন বিরাট’-ও ফুটে উঠবে বলে জানা যাচ্ছে।

চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট। ইংল‍্যান্ড ম‍্যাচ বাদ দিয়ে বিশ্বকাপে এখনও পযর্ন্ত সব ম‍্যাচেই রান পেয়েছেন বিরাট।

আরও পড়ুন:ফের একবার সেরা ফিল্ডার রাহুল, নাম প্রকাশে থাকলো বিশেষ চমক

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...