Tuesday, March 31, 2026

প্রিয়দর্শিনীর পর এবার দেবপ্রিয়! সিজিও কমপ্লেক্সে হাজিরা জ্যোতিপ্রিয়র দাদার

Date:

Share post:

রবিবার দুপুরেই জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mallick) মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক (Priyadarshini Mallick) সল্টলেকের ইডি দফতর সিজিও কমপ্লেক্সে (CGO Complex) পৌঁছে গিয়েছিলেন। ইডির (Enforcement Directorate) নির্দেশ মেনে এদিন বেশকিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে আসেন তিনি। আর তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই সোমবার সকালে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে পৌঁছলেন জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিক। সূত্রের খবর, সোমবার সকাল ১০ টায় তাঁকে হাজিরা দেওয়ার জন্য তলব করা হয়েছিল। নির্দিষ্ট সময়ে তিনি বিভিন্ন নথি-সহ ইডি দফতরে হাজিরা দেন। তবে এদিন সিজিও থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন দেবপ্রিয়। তিনি জানান, এদিন একটি চিঠি ইডি দফতরে তিনি জমা দিয়েছেন। আগেও এই চিঠি জমা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। রবিবার তা নিয়ে সিজিওতে এসেছিলেন মন্ত্রী-কন্যা প্রিয়দর্শিনী। কিন্তু রবিবার ইডিকে চিঠি দেওয়া যায়নি। তাই সোমবার কাজটি করা হল। কিন্তু কী আছে সেই চিঠিতে? প্রশ্ন শুনেই দেবপ্রিয় সটান বলে ওঠেন, সেটা বলতে পারবে জ্যোতিপ্রিয় মল্লিক আর ইডি। ইডিকে গিয়ে জিজ্ঞাসা করুন।

দেবপ্রিয় মল্লিক পাবলিক সার্ভিস কমিশনের মনোনীত সদস্য। ২০১২ সালে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য করা হয় জ্যোতিপ্রিয়র দাদা দেবপ্রিয়কে। ২০১৮ সালে রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষায় বেনিয়মের অভিযোগ ওঠে। পরীক্ষায় শূন্য পেলেও তা বাড়িয়ে হয় ১৬২ করা হয় বলে অভিযোগ ছিল। দেবপ্রিয় সেই সময়ে পিএসসির সদস্য ছিলেন। তবে ইডি সূত্রে জানানো হয়েছে, রবিবার জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে নিজে থেকেই কিছু কাগজপত্র নিয়ে এসেছিলেন। হতে পারে আইনজীবীর পরামর্শে তিনি তা করেছেন। কিন্তু রবিবার তাঁর থেকে কিছু নেওয়া হয়নি। তবে এদিন দেবপ্রিয় মল্লিক ইডি আধিকারিকদের কাছে চেয়ে পাঠানো কিছু নথি জমা দিয়ে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান। এদিকে সোমবার ইডি দফতরে গিয়েছেন জ্যোতিপ্রিয়ের আপ্তসহায়ক অমিত দেও। এদিন সকালে নথি নিয়ে সিজিওতে ঢোকেন তিনি। ঢোকার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার কাছ থেকে একটা নথি চেয়েছিল। আমার বাড়ির দলিলের একটা কাগজ দিতে এসেছি।

 

 

 

 

Related articles

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...