Tuesday, March 31, 2026

আবগারি দু.র্নীতি মা.মলায় এবার দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে তলব ইডির

Date:

Share post:

দিল্লির আবগারী দুর্নীতি মামলায় এবার বড়সড় মোড়। সিবিআইয়ের পর এবার দিল্লি আবগারি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আগামী বৃহস্পতিবার যাবতীয় প্রয়োজনীয় নথি পত্র নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। এর আগে গত এপ্রিল মাসে এই মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।

দিল্লির আবগারী দুর্নীতি মামলায় ইতিমধ্যেই প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও আপ সাংসদ সঞ্জয় সিং গ্রেফতার হয়েছেন। এবার কেন্দ্রীয় তদন্ত এজেন্সি ইডি এই মামলায় তলব করল দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে। প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল আবগারী দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে ম্যারাথন জেরা করে সিবিআই। এই মামলায় আর্থিক তছরুপের অভিযোগ ওঠায় স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত শুরু করে ইডি। এই মামলাতেই জেলে রয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও আপ সাংসদ সঞ্জয় সিং।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত, আলিপুর জেল মিউজিয়ামে সংরক্ষণ করা হবে চালতাবাগান সর্বজনীনের দুর্গা মূর্তি

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...