Tuesday, April 7, 2026

মালয়লি জনপ্রিয় অভিনেত্রীর অস্বাভাবিক মৃ.ত্যু!

Date:

Share post:

ফের অভিনেত্রীর রহস্যমৃত্যু। সোমবার সকালে তিরুবনন্তপুরমে ফ্ল্যাট থেকে মালয়ালম অভিনেত্রী রেঞ্জুশা মেননের (Renjusha Menon) দেহ উদ্ধার হয়। বছর ৩৫-এর ওই অভিনেত্রী স্বামী মনোজের  সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতে। মনোজও একজন অভিনেতা। বেশ কিছুদিন ধরে তাঁরা আর্থিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন বলে সূত্রের খবর। রেঞ্জুশা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কোচির বাসিন্দা রেঞ্জুশা টিভি সিরিয়ালে জনপ্রিয় মুখ। একটি টিভি শো-র অ্যাঙ্কার হিসাবে তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন। তিনি ‘স্ত্রী’ সিরিয়াল দিয়ে ছোট পর্দায় তাঁর অভিনয়ে আত্মপ্রকাশ। ‘সিটি অফ গড’, ‘মেরিককুন্ডোরু কুঞ্জাডু’, ‘বোম্বে মার্চ’, ‘কার্যস্থান’, ‘ওয়ান ওয়ে টিকিট’, ‘অথভুথা দ্বীপু’ সহ বেশ কয়েকটি টেলিভিশন শো এবং চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত। প্রযোজক হিসেবেও বেশ কয়েকটি ধারাবাহিকে কাজ করেছেন রেঞ্জুশা (Renjusha Menon)। তিনি একজন পেশাদার ভরতনাট্যম শিল্পী ছিলেন।  মৃত্যুর কয়েক ঘণ্টা আগে, সহ-অভিনেত্রী শ্রীদেবী অনিলের সঙ্গে ইনস্টাগ্রামে একটি মজার ভিডিও পোস্ট করেছিলেন রেঞ্জুশা। তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ ভক্তকুল।

গত মাসে আরেক মালয়ালম অভিনেত্রী অপর্ণা নায়ার আত্মহত্যা করেন। তাঁকেও তাঁর বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। পর পর এই ঘটনা শোকের ছায়া মালায়লি সিনে দুনিয়ায়।

Related articles

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...