Saturday, June 27, 2026

‘সর্বোচ্চ গুরুত্ব’ মৃত্যুদণ্ডে দণ্ডিত প্রাক্তন নৌসেনা আধিকারিকদের, আশ্বাস জয়শঙ্করের

Date:

Share post:

গুপ্তচরবৃত্তির অভিযোগে কাতারে(Qatar) মৃত্যুদণ্ডে(Death penalty) দণ্ডিত হয়েছেন প্রাক্তন ৮ ভারতীয় নৌসেনা আধিকারিক(Ex Navy Officer)। এই ঘটনায় সাজাপ্রাপ্তদের পাশে দাঁড়িয়েছে ভারত সরকার। শুরু হয়েছে তাঁদের মুক্তির সমস্তরকম প্রচেষ্টা। এহেন অবস্থার মাঝেই এবার প্রাক্তন ওই সেনাদের পরিবারের পাশে দাঁড়ালো নয়াদিল্লি। প্রাক্তন সেনাদের পরিবারের সঙ্গে দেখা করলেন খোদ বিদেশমন্ত্রী এস জয়শংকর(S Jaishankar)। তাঁদের জানালেন, এই বিষয়টি কেন্দ্রের কাছে এই মুহূর্তে সর্বাধিক গুরুত্বপূর্ণ। পাশে রয়েছে কেন্দ্র। সাজাপ্রাপ্তদের নিরাপত্তার সবরকম ব্যবস্থা করা হচ্ছে।

সোমবার সাজাপ্রাপ্ত প্রাক্তন নৌসেনা আধিকারিকদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁদের আশ্বাস দেশ ভারত সরকার পাশে রয়েছে প্রাক্তন ওই সেনা আধিকারিকদের। পাশাপাশি এক বিবৃতিতে তিনি জানান, “সরকার এই বিষয়টিতে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। পরিবারের সদস্যদের মানসিক অবস্থার কথা বুঝতে পারছি আমরা। তবে সরকার তাঁদের মুক্তির জন্য সবরকম ব্যবস্থা নিচ্ছে। এ বিষয়ে যথাযথ সময়ে পরিবারকে খবরাখবর জানানো হবে।”

জানা যাচ্ছে, ওই ৮ জন এক বেসরকারি সংস্থায় চাকরি করতেন। ওই সংস্থা কাতার সেনাকে প্রশিক্ষণ দিত। এঁদের মধ্যে কয়েকজন অত্যন্ত গোপনীয় কিছু ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। আর সেই সুযোগে চরবৃত্তি করতেন বলে অভিযোগ। সেই অভিযোগে গত ১ বছর ধরে কাতারের জেলে বন্দি এই ৮ প্রাক্তন ভারতীয় নৌসেনা। আগেও একাধিক বার তাঁদের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে আদালতে। শেষমেশ বৃহস্পতিবার মামলার রায়ে তাঁদের মৃত্যুদণ্ড ঘোষণা করে আদালত। এই খবর প্রকাশ্যে আসার পর রীতিমতো স্তম্ভিত হয়ে যায় ভারত সরকার। তখনই জানানো হয়, ওই প্রাক্তন সেনাকর্মীদের সুরক্ষায় সবরকম ব্যবস্থা নেবে কেন্দ্র।

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...