Tuesday, April 7, 2026

নির্বিঘ্নে মিটেছে উৎসব, পুলিশ ও সহকর্মীদের কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দুর্গাপুজো নির্বিঘ্নেই শেষ হয়েছে। আড়ম্বরেই মিটেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। কিন্তু এর নেপথ্যে রয়েছে কিছু মানুষের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টা। আনন্দের মুহূর্তেও নিজেদের পরিবার ও স্বজনবর্গদের পাশে থাকতে না পারলেও, সাধারণ মানুষের পাশে থেকেছেন তারা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে তাঁদের কৃতজ্ঞতা জানিয়ে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘অত্যন্ত শান্তিপূর্ণ ও জাঁকজমকপূর্ণভাবে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের দুর্গোৎসব। আমি কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ বাহিনীর সমস্ত অফিসার এবং সদস্যদের ধন্যবাদ জানাই এই দিনগুলিতে নাগরিকদের এবং পুজো আয়োজকদের পাশে থাকার জন্য। তাদের অক্লান্ত প্রচেষ্টার জন্য আমি কৃতজ্ঞ। তাদের নজরদারি আমাদের উৎসবকে অঘটন-মুক্ত ও সুন্দর করে তুলেছে। আমার সহকর্মীদের সালাম।’

তিনি আরও লিখেছেন, ‘আমি ফায়ার ব্রিগেড অফিসার এবং স্টাফ ও আমার অন্যান্য দুর্যোগ ব্যবস্থাপনা সহকর্মীদেরও ধন্যবাদ জানাই। তাদের ত্রুটিহীন পরিষেবা এই উৎসবকে আরও আনন্দময় করে তুলেছে। দুয়ারে পরিষেবার এই মানসিকতাকে সাধুবাদ জানাই।’

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...