Wednesday, March 25, 2026

কু.রুচিকর মন্তব্যের জের! শুভেন্দুকে আইনি নোটিশ কাকলির

Date:

Share post:

কুরুচিকর মন্তব্যের জের। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠালেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)। রেশন দুর্নীতি মামলায় সম্প্রতি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallik) গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED)। সেই বিষয়ে কাকলির নাম জড়িয়ে মন্তব্য করেন বিজেপি (BJP) বিধায়ক। এর জেরে মানহানির আইনি নোটিশ পাঠিয়েছেন বারাসতের সাংসদ। নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টে সেই কথা জানিয়ে কাকলি লেখেন, “আমার এবং আমার পরিবারের সবাই খেটে খাওয়া মানুষ, আমরা কোন অনৈতিকভাবে উপার্জন করি না। অন্যায়ের সাথে আপস করি না। আমাদের নামে যে ভাবে সংবাদ মাধ্যমের সামনে কুরুচিকর মন্তব্য করেছে তার জন্যই শুভেন্দু অধিকারী কে মানহানির আইনি নোটিশ পাঠালাম।“

কাকলির তরফে শুভেন্দুকে (Shubhedu Adhikari) পাঁচপাতার আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী প্রসেনজিৎ নাগ। জ্যোতিপ্রিয় গ্রেফতার হওয়ার পরে রানাঘাটে দলীয় কর্মসূচিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরোধী দলনেতা কাকলির সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন। তার প্রেক্ষিতেই আইনি নোটিশ পাঠিয়েছেন কাকলি। সেখানে লেখা হয়েছে, বিরোধী দলনেতা সমাজমাধ্যমে  বলছেন, ’’জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও জড়িত।“ নোটিশে লেখা হয়েছে, “আমার মক্কেল একজন রাজনীতিকই নন, নির্বাচিত সাংসদ ও নামী চিকিৎসক। তাই বিরোধী দলনেতার মন্তব্যে তাঁর এবং পরিবারের সম্মানহানি হয়েছে। নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে নিঃর্শত ক্ষমা না চাইলে শুভেন্দুর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।” যেখানে এই মন্তব্য করেছেন শুভেন্দু তার লিঙ্কও নোটিশে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: হৃদ.রোগে আ.ক্রান্তকে দ্রুত হাসপাতালে পৌঁছে ‘প্রাণ রক্ষা’ ওসি সৌভিকের, আপ্লুত পরিবার

বারবার রাজ্যের শাসকদলের নেতা-মন্ত্রীদের নিশানা করেন শুভেন্দু অধিকারী (Shubhedu Adhikari)। রাজ্যের মানুষের উন্নয়ন, বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার কোনও কথা তাঁর বক্তব্যে পাওয়া যায় না। সেই বক্তব্যে অনেক সময়ই শালীনতার মাত্রা ছাড়ান রাজ্যের বিরোধী দলনেতা। এই পরিস্থিতি আইন নোটিশ পেয়ে মুখে কুলুপ দলবদলু নেতার।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...