Saturday, April 4, 2026

খুলল দরজা, রাফাহ সীমান্ত দিয়ে মিশরের পথে গাজার দুর্গতরা

Date:

Share post:

দীর্ঘ টালবাহানার পর গাজায় আটকে থাকা বিদেশীদের জন্য অবশেষে খুলল মিশরের দরজা। বিদেশীদের পাশাপাশি রাফাহ সীমান্ত মিশর যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে অসুস্থ, জখমদের। রাফাহ সীমান্ত খুলে দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর হাজার হাজার অসুস্থ, জখম, ঘরছাড়া প্যালেস্তিনীয় সীমান্তে অপেক্ষা করছেন যুদ্ধবিধ্বস্ত এলাকা ছেড়ে পালানোর জন্য। জানা যাচ্ছে, প্রথম দফায় বহু মানুষ এই সীমান্ত দিয়ে মিশরে রওনা দিয়েছেন।

ইতিমধ্যেই গাজার সব থেকে বড় জাবালিয়া শরণার্থী শিবির ধ্বংস করে দিয়েছে ইজরায়েল। গাজা সীমান্ত বন্দর কর্তৃপক্ষ ৫০০ জনের বেশি বিদেশি এবং দ্বৈত নাগরিকত্ব আছে, এমন ব্যক্তির নাম প্রকাশ করেছে। তাঁদের রাফাহ সীমান্তে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম দফায় বিদেশি নাগরিকদের সীমান্ত পার করা হবে। এছাড়াও ৮১ জন গুরুতর জখম প্যালেস্তিনীয়কে মিশরে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য। তবে এখানে সমস্যা বেধেছে এই মুহূর্তে গাজায় কোনও ইন্টারনেট এবং ফোন পরিষেবা নেই। প্যালেস্তিনীয় টেলিকম কোম্পানি জানিয়েছে, পরিষেবা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। পাঁচদিনের মধ্যে এনিয়ে দ্বিতীয়বার বাসিন্দারা বাকি বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

গাজার (Gaza) সবচেয়ে বড় শরণার্থী শিবিরে ইজরায়েলের(Israel) হামলায় ইতিমধ্যেই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ইজরায়েল সেনা জানিয়েছে, ওই বিস্ফোরণে হামাসের (Hamas) এক কমান্ডারের মৃত্যু হয়েছে। ওই কমান্ডার ৭ অক্টোবর ইজরায়েলে হামলার জন্য অন্যতম দায়ী। পাশাপাশি হামাস নেতা সালে আল অরুরির বাড়ি ভেঙে দিয়েছে ইজরায়েলি সেনা। তবে ইজরায়েলের লাগাতার হামলার জেরে গাজায় হাজার হাজার শিশুর মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। জানা গিয়েছে, পরিস্থিতি পর্যালোচনায় শুক্রবার আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন ফের ইজরায়েল সফরে যাবেন। সেখানে ইজরায়েল সরকারের বিভিন্ন প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...