Wednesday, June 24, 2026

বড় ধা.ক্কা! গল্ফ কার্ট থেকে পড়ে গিয়ে মাথায় চো.ট, ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে নেই ম্যাক্সওয়েল

Date:

Share post:

বিশ্বকাপে অস্ট্রেলিয়া শিবিরে বড় ধাক্কা। গল্ফ কার্ট থেকে পড়ে গিয়ে মাথায় চোট পেলেন দুরন্ত ছন্দে থাকা অস্ট্রেলীয় অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। শনিবার আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। সেই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন ম্যাক্সওয়েল। কয়েকদিন আগেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপের ইতিহাসে মাত্র ৪০ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন অস্ট্রেলীয় তারকা।

ম্যাক্সওয়েলের চোটে অস্ট্রেলিয়ার ক্রিকেটমহলে প্রশ্ন, বিশ্বকাপের মধ্যে ক্রিকেটাররা ছুটি কাটাতে গিয়ে কেন ঝুঁকির রাস্তায় হাঁটছেন? নিউজিল্যান্ড ম্যাচের পর সপ্তাহখানেকের বিরতি থাকায় ক্রিকেটাররা নিজেদের মতো করে ছুটি কাটাচ্ছিলেন। আমেদাবাদে পৌঁছে গত সোমবার সন্ধ্যায় একটি জায়গায় গল্ফ কার্টে ঘুরছিলেন ম্যাক্সওয়েল। পড়ে গিয়ে মাথায় ও ঘাড়ে চোট পেলেও তা গুরুতর নয়। দ্রুত সুস্থ হয়ে উঠছেন। কিন্তু রিহ্যাব করে একশো শতাংশ ফিট হয়ে মাঠে ফিরতে হবে ম্যাক্সওয়েলকে।

আরও পড়ুন- ডি’কক-ডুসেন ঝ.ড়! নিউজিল্যান্ডকে ১৯০ রানে উড়িয়ে সেমিফাইনালের পথে দক্ষিণ আফ্রিকা

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...