Wednesday, June 24, 2026

ডি’কক-ডুসেন ঝ.ড়! নিউজিল্যান্ডকে ১৯০ রানে উড়িয়ে সেমিফাইনালের পথে দক্ষিণ আফ্রিকা

Date:

Share post:

নিউজিল্যান্ডকে ১৯০ রানে উড়িয়ে বিশ্বকাপ সেমিফাইনালের রাস্তা অনেকটাই সুরক্ষিত করল দক্ষিণ আফ্রিকা। সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ভারতকে টপকে ফের শীর্ষে টেম্বা বাভুমারা। অন্যদিকে হারের হ্যাটট্রিক করে কিছুটা চাপে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার ৩৫৭ রানের জবাবে কিউয়িদের ইনিংস ৩৫.২ ওভারে গুটিয়ে যায় মাত্র ১৬৭ রানে।

এদিকে, বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছেন কুইন্ডন ডি’কক। বুধবার আরও একটি সেঞ্চুরি তুলে নিলেন তিনি। এই নিয়ে চারটি সেঞ্চুরি হল তাঁর। তাঁর মতোই রসি ভ্যান ডার ডুসেনও সেঞ্চুরি করেছেন পুনের এই ম্যাচে। ডি’ককের ব্যাট থেকে এসেছে ১১৪ রান। ডুসেন করেন ১৩১ রান। মূলত এঁদের জন্যই দক্ষিণ আফ্রিকা এদিন ৫০ ওভারে ৩৫৭-৪ তুলতে পেরেছিল। টম লাথাম টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাট করতে দিয়েছিলেন। ৩৮ রানে তেম্বা বাভুমার (৮) উইকেট হারানোর পর ২০০ রানের পার্টনারশিপ খেলেছেন ডি’কক ও ডুসেন। ট্রেন্ট বোল্টকে বাদ দিলে সব কিউয়ি বোলারই এই দুজনের কাছে মার খেয়েছেন। সাতজন বোলার ব্যাবহার করেও ডি’কক ও ডুসেনকে থামানো যায়নি। ডি’কক ১১৬ বলে দশটি বাউন্ডারি ও তিনটি ছক্কায় এই রান করেছেন। তবে তার থেকেও আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেছেন ডুসেন। ১১৮ বলে ন’টি চার, পাঁচটি ছক্কা। এ ছাড়া ডেভিড মিলার করেছেন ৫৩ রান। টিম সাউদি ১০ ওভারে ৭৭ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট বোল্ট ও নিশামের।

আরও পড়ুন- বাড়ল উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশনের সময়সীমা, লাগবে না লেট ফাইন

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...