Sunday, March 29, 2026

চলবে সংস্কারের কাজ! বুধবার থেকে আংশিক বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, জানুন বিকল্প রাস্তা

Date:

Share post:

দ্বিতীয় হুগলি সেতুতে দীর্ঘ মেয়াদী রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ শুরু হয়েছে বুধবার। এইচআরবিসি এবং কলকাতা পুলিশের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী ৮ মাস এই রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এই সময় বিদ্যাসাগর সেতুতে ভারী পণ্যবাহী গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলেও জানানো হয়েছে । তবে কাজের প্রথম দিনে প্রশাসনিক ও পুলিশি ব্যবস্থাপনায় মসৃণ ছিল কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতু। মাঝারি পণ্যবাহী গাড়ি ও ট্রাক কলকাতা থেকে সরাসরি দ্বিতীয় হুগলি সেতুতে উঠতে দেওয়া হয়েছে। যান চলাচলের গতিও ছিল মসৃণ।

যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, সেতুর মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত হাওড়া ও কলকাতামুখী পণ্যবাহী বড় ও মাঝারি গাড়ি চলাচলের ক্ষেত্রে বিধি নিষেধ বলবত থাকছে। নির্দেশিকায় বিকল্প রুট সম্পর্কেও বিস্তারিত ভাবে জানানো হয়েছে। পুলিশের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিম দিক গামী (বন্দর এলাকা ছাড়া) ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়ি যেগুলি ডিএল খান রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, তাদের ওই রাস্তা থেকেই ঘুরিয়ে দেওয়া হবে। এই গাড়িগুলি হাসপাতাল রোড থেকে কেপি রোড, ডাফরিন রোড, মেয়ো রোড, নেতাজি মূর্তি, এসপ্ল্যানেড রো ইস্ট, ধর্মতলা ক্রসিং, সি আর অ্যাভিনিউ, ভূপেন বোস রোড, শ্যামবাজার পাঁচমাথার মোড়, টালা ব্রিজ, বিটি রোড, ডানলপ ক্রসিং হয়ে নিবেদিতা সেতু হয়ে হাওড়া পৌঁছবে।

আবার এজেসি বোস রোড ধরে এক্সাইড মোড় দিয়ে যে গাড়িগুলি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলিকে জওহরলাল নেহেরু রোড, ডোরিনা ক্রসিং, ধর্মতলা মোড়, সি আর অ্যাভিনিউ, ভূপেন বোস রোড, শ্যামবাজার পাঁচমাথার মোড়, টালা ব্রিজ, বিটি রোড, ডানলপ ক্রসিং হয়ে নিবেদিতা সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। অন্যদিকে, কলকাতা বন্দর থেকে যেসব ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়িগুলি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলিকে ক্লাইভ রো থেকে ঘুরিয়ে দেওয়া হবে। কেপি রোড থেকে যে গাড়িগুলি দ্বিতীয় হুগলি সেতুর দিকে আসবে, তাদের হেস্টিংস ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে। ফলে শ্যামবাজার, ডানলপ, বিটি রোডের মতো রাস্তাগুলিতে যানবাহনের চাপ বাড়তে পারে।

আরও পড়ুন- পুজোতেও সারারাত নজরদারি: বাড়ি থেকে কাজের অভিজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...