Friday, June 26, 2026

আজ ইডি দফতরে হাজিরা দিচ্ছেন না অরবিন্দ কেজরিওয়াল!

Date:

Share post:

আবগারি দুর্নীতি মামলায় (Excise corruption case) কেন্দ্রীয় এজেন্সির তলবে সাড়া দিলেন না দিল্লির মুখ্যমন্ত্রী (CM of Delhi)। বরং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে মধ্যপ্রদেশে প্রচারে যাচ্ছেন আপ সুপ্রিমো। এদিন কেজরিওয়াল (Arvind Kejriwal) জানান যে, ED যে নোটিশ পাঠিয়েছেন সেটি সম্পূর্ণ বেআইনি এবং উদ্দেশ্যপ্রণোদিত। অবিলম্বে তা প্রত্যাহারের দাবিও করেছেন তিনি। ভোটের প্রচারের জন্য আজ হাজিরা দিতে পারছেন না বলে ইডিকে চিঠি পাঠিয়েছেন অরবিন্দ। পরবর্তীতে তাঁকে আবার কবে ডাকা হবে তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি।

আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে তলব করে সোমবার নোটিশ পাঠায় ইডি। এরপরই বিজেপির প্রতিহিংসা স্বার্থ চরিতার্থ করতেই এই তলব, অভিযোগ তুলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে তোপ দাগে আপ (AAP)। আজ মুখ্যমন্ত্রী হাজিরা দিলে তাঁকে গ্রেফতার করা হতে পারে এরকম আশঙ্কাও প্রকাশ করা হয়েছিল দলের তরফে। পরিস্থিতি বুঝে দিল্লি অচলের ডাক দিয়েছিলেন আম আদমি পার্টির নেতারা। কিন্তু শেষ মুহূর্তে জানা গেল অরবিন্দ কেজরিওয়াল ইডির তলবে সাড়া দিচ্ছেন না। অন্যদিকে এই দুর্নীতি মামলায় দিল্লিতে স্ক্যানারে আরও এক মন্ত্রী। এদিন সাত সকালেই আপের সমাকল্যাণ মন্ত্রী রাজকুমার আনন্দের (Rajkumar Anand) বাড়িতে হানা দেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা বলে জানা যাচ্ছে। রাজধানী জুড়ে ১০ জায়গায় চলছে তল্লাশি।

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...