Monday, April 13, 2026

গেরুয়া শিবিরে বড় ধাক্কা! নির্বাচনের আগে পদ্ম ছেড়ে হাত শিবিরে প্রাক্তন সাংসদ বিবেক

Date:

Share post:

কর্ণাটকের পর এবার তেলেঙ্গানা (Telengana)। বিধানসভা নির্বাচনের Assembly Election) আগে আগে ফের বড়সড় ধাক্কা গেরুয়া শিবিরে। তেলেঙ্গানার শাসকদল বিআরএসের (BRS) পাশাপাশি ওই রাজ্যে পদ্ম ছেড়ে হাত ধরছেন অনেকেই। আর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ইস্তাহার কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ জি বিবেকানন্দ বেঙ্কটস্বামী (G Vivek Venkatswamy) ওরফে বিবেক কংগ্রেসে (Congress) যোগদান করলেন। মঙ্গলবার বিবেক বিজেপি (BJP) থেকে ইস্তফা দিয়ে কংগ্রেসে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

উল্লেখ্য, ২০০৯ সালের লোকসভা নির্বাচনে পেড্ডাপল্লি কেন্দ্র থেকে জিতেছিলেন তিনি। বিবেকানন্দের বাবা জি বেঙ্কটস্বামী ছিলেন অবিভক্ত অন্ধ্রপ্রদেশের প্রথম সারির কংগ্রেস নেতা তথা ছ’বারের লোকসভা সাংসদ। রাহুল গান্ধীর তেলঙ্গানায় ভোট প্রচারের সময়ই নিজের দল বদলালেন বিবেক। কংগ্রেসের একটি সূত্র জানাচ্ছে, বিধানসভা ভোটে বিবেকানন্দের ছেলে ভি কৃষ্ণকে পেড্ডাপল্লির চেন্নুর আসন থেকে প্রার্থী করা হতে পারে।

তবে শুধু বিবেকই নন, গত মাসে প্রাক্তন মন্ত্রী তথা পাঁচ বারের বিজেপি বিধায়ক এ চন্দ্রশেখর, প্রাক্তন সাংসদ কে রাজগোপাল রেড্ডি-সহ একাধিক বিজেপি নেতা কংগ্রেসে যোগ দিয়েছেন। আগামী ৩০ নভেম্বর এক দফায় তেলঙ্গানার ১১৯টি বিধানসভা আসনে নির্বাচন। গণনা আগামী ৩ ডিসেম্বর।

 

 

 

 

Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...