Friday, June 26, 2026

লঙ্কানদের বিরুদ্ধে নামার আগে হঠাৎই নাচ কোহলির, সঙ্গী কে?

Date:

Share post:

বিশ্বকাপের ম‍্যাচে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেছে ভারতীয় দল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় লঙ্কানরা। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ভারতীয় দল। দলের ব‍্যাটার থেকে বোলার সবাই রয়েছে নিজেদের সেরা ছন্দে। বিশ্বকাপে চেনা ফর্মে রয়েছেন কোহলিও। প্রায় প্রতি ম্যাচেই রান পাচ্ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর মেজাজও রয়েছে ফুরফুরে। বৃহস্পতিবার খেলার আগে তাই বিরাটকে দেখা গেল ফুরফুরে মেজাজে। গা ঘামানো থামিয়ে হঠাৎ নাচতে শুরু করলেন কোহলি। সঙ্গ দিলেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। যেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

হরভজন সিং শ্রীলঙ্কা ম‍্যাচের আগে মাঠে ঢুকেছিলেন কোহলিকে শুভেচ্ছা জানাতে। সেই সময় অনুশীলনে ছিলেন বিরাট। আর হরভজন সামনে আসতেই শ্যাডো করা থামিয়ে ভাঙড়া নাচতে শুরু করেন। তখনও তাঁর হাতে ব্যাট। সেই মুহূর্ত ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ২০১১ সালের বিশ্বজয়ী দলে ছিলেন দু’জনেই। মুম্বইয়ের এই মাঠেই সেবার ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে একেবারেই ব‍্যালেন্সড দল রোহিত শর্মাদের। এখনও পযর্ন্ত ছটা ম‍্যাচের মধ‍্যে ছটাতেই জয় টিম ইন্ডিয়ার। আজ ওয়াংখেড়েতে সপ্তম ম‍্যাচে নেমেছেন বিরাট-রোহিতরা। সাতে সাত লক্ষ‍্য ভারতের।

আরও পড়ুন:আজ ওয়াংখেড়েতে ভারত-শ্রীলঙ্কা ম‍্যাচ, ঘরের মাঠে সেরা পারফরম্যান্স দিতে মরিয়া ভারত অধিনায়ক

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...