Tuesday, March 31, 2026

কংগ্রেসের গা-ছাড়া মনোভাবে ইন্ডিয়ার ক্ষতি, নীতীশের মন্তব্যে জোটে আশঙ্কার মেঘ

Date:

Share post:

২৪-এর লোকসভা নির্বাচনে জোট নিয়ে ইন্ডিয়া জোট নিয়ে যখন আশায় বুক বাঁধতে শুরু করেছে বিরোধী শিবির ঠিক সেই সময় অন্য সুর শোনা গেল নীতীশ কুমারের গলায়। কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়ে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার(Nitish Kumar) জানালেন, কংগ্রেসের (Congress) গাছাড়া ভাবের জন্য ক্ষতিই হচ্ছে ইন্ডিয়া (INDIA) জোটের। স্বাভাবিকভাবেই তাঁর মন্তব্য জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে।

বৃহস্পতিবার পাটনায় সিপিআইয়ের (CPI) সভায় যোগ দেন নীতীশ। সেখানেই নিজের বক্তব্যে বিরোধী জোট প্রসঙ্গে কংগ্রেসের কড়া সমালোচনা করলেন তিনি। নিজের বক্তব্যে নীতীশ জানান, দেশের বর্তমান অবস্থার বিরোধিতার জন্যই জোট গঠন হয়েছিল। এর পরেই আক্ষেপের সুরে বলেন, “কিন্তু জোটের অগ্রগতি হচ্ছে না। কংগ্রেস পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে ব্যস্ত। সব দল একমত হয়েছিল, কংগ্রেসই নেতৃত্ব দেবে। কিন্তু এখনও মনে হচ্ছে, বিধানসভা ভোটের পরেই পরবর্তী বৈঠকের বিষয়ে আগ্রহী হবে ওরা।”

তবে কংগ্রেসের সমালোচনা করলেও এদিন বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাতে ছাড়েননি বিহারের মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, এখানেও হিন্দু-মুসলমান লড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু সুখের কথা হল, বিহার সাম্প্রদায়িক অশান্তি মুক্ত। একইসঙ্গে তিনি বলেন, “ওরা দেশের ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা করছে। স্বাধীনতা সংগ্রামে ওদের যে কোনও অবদান নিয়ে তা লোকানোর চেষ্টা করছে।”

Related articles

যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিতের

বসিরহাটকে (Basirhat) যানজট মুক্ত করাই হবে অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন বসিরহাট দক্ষিণের (Basirhat South TMC Candidate) তৃণমূল...

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...