Monday, March 16, 2026

ভারতীয় ব‍্যাটারদের দাপট, লঙ্কানদের বিরুদ্ধে প্রথমে ব‍্যাট করে ৩৫৭ রান টিম ইন্ডিয়ার

Date:

Share post:

বিশ্বকাপে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শুরু করল ভারতীয় দল। এদিন প্রথমে ব‍্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫৭ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে এদিন দুরন্ত ইনিংস বিরাট কোহলি-শুভমন গিল-শ্রেয়স আইয়রেরর। ৯২ রান করেন শুভমন। বিরাট করেন ৮৮। শ্রেয়স করেন ৮২ রান।

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় লঙ্কানরা। প্রথমে ব‍্যাট করতে নেমে এত রান করে টিম ইন্ডিয়া। তবে এদিন ব‍্যাট হাতে রান পেলেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ৪ রান করে আউট হন তিনি। ঘরের মাঠে হতাশ করলেন তিনি। এরপর দলের হয়ে ব‍্যাট হাতে লড়াই চালান বিরাট-শুভমন। ৯২ রান করেন শুভমন। ৮৮ রান করেন বিরাট। এই রান করতেই নজির গড়েন কোহলি। বিশ্বের চতুর্থ ব্যাটার হিসাবে ২০২৩ সালে একদিনের ক্রিকেটে ১০০০ রান পূর্ণ করলেন বিরাট। ওপরদিকে এই নিয়ে আটবার এক ক্যালেন্ডার বছরে একদিনের ক্রিকেটে হাজার রান করলেন তিনি। ভেঙে দেন সচিন তেন্ডুলকরের একটি রেকর্ডও। ভারতের তৃতীয় ব্যাটার হিসাবে ২০২৩ সালে একদিনের ক্রিকেটে ১০০০ রান পূর্ণ করলেন কোহলি। এই নিয়ে আটবার এক ক্যালেন্ডার বছরে ১০০০ রান করলেন কোহলি। এর আগে ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৭, ২০১৮, ২০১৯ সালেও একদিনের ক্রিকেটে ১০০০ রান করেছিলেন কোহলি। আর এর সুবাদে ভেঙে ধিলেন সচিনের বিশ্বরেকর্ডও। সচিন সাতবার একবছরে একদিনের ক্রিকেটে ১০০০ রান করেছিলেন। এতদিন সচিনের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে ছিলেন কোহলি। এদিকে এদিন ব‍্যাট হাতে ব‍্যর্থ কে এল রাহুল। মাত্র ২১ রান করেন তিনি। ব‍্যর্থ সূর্যকুমার যাদবও। মাত্র ১২ রান করেন তিনি। তবে এদিন রান পেলে শ্রেয়স আইয়র। ৮২ রান শ্রেয়সের। ৩৫ রান রবীন্দ্র জাদেজার। এদিন লঙ্কানদের হয়ে ৫ উইকেট দিলশান মাধুশঙ্কার। এক উইকেট চ‍্যামেরার।

আরও পড়ুন:পিছিয়ে থেকেও দুরন্ত জয়, জামশেদপুরকে ৩-২ গোলে হারিয়ে কী বললেন বাগান কোচ?

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...