Saturday, April 4, 2026

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে র.ক্ষাকবচ শীর্ষ আদালতের

Date:

Share post:

নিয়োগ তদন্তে (Recruitment Investigation) প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। পরবর্তী শুনানি অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত গৌতম পালকে (Gautam Paul) গ্রেফতার করা যাবে না বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। একইভাবে রক্ষাকবচ দেওয়া হয়েছে পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকেও।

প্রাথমিকের নিয়োগ তদন্তে প্রয়োজনে বর্তমান পর্ষদ সভাপতিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।গত ১৮ অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) বলেন, নিয়োগ তদন্তে গৌতম পালকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবেন কেন্দ্রীয় আধিকারিকরা (Central Investigating Officers)। আদালতের নির্দেশ পাওয়ার পর তদন্তের সহযোগিতা করতে নিজাম প্যালেসে নির্দিষ্ট সময়েই উপস্থিত হয়েছিলেন পর্ষদ সভাপতি। এরপরই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেই মামলার শুনানিতে শীর্ষ আদালত এদিন জানিয়েছে যে তদন্ত চলছে তা অত্যন্ত দ্রুতগতিতে হওয়া দরকার। যেহেতু পর্ষদ সভাপতি সদ্য দায়িত্ব পেয়েছেন তাই সে ক্ষেত্রে এখনই তাঁকে গ্রেফতার করার প্রশ্ন উঠছে না। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশমতো সিবিআই তদন্ত চলবে। আজ সেই মামলার শুনানিতেই মিলল রক্ষাকবচ।

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...