Thursday, June 25, 2026

ফের বিজেপির বি.রুদ্ধে ষড়.যন্ত্রের অভি.যোগ জ্যোতিপ্রিয়র!

Date:

Share post:

শুক্রবার সকালে স্বাস্থ্য পরীক্ষার সময় সিজিও কমপ্লেক্স থেকে বের হতেই বিস্ফোরক অভিযোগ করলেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসানো হয়েছে বলে আঙুল তুললেন বিজেপির (BJP) দিকে। এদিন CGO থেকে গাড়িতে ওঠার মুখে সাংবাদিকদের প্রশ্নে জ্যোতিপ্রিয় বলেন, “বিজেপি আমাকে ফাঁসিয়েছে, খুব দ্রুত সত্য প্রকাশ পাবে।”

গত বৃহস্পতিবার অর্থাৎ দ্বাদশীর দিন টানা প্রায় ২০ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রাত ৩.২০ নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই সময় বিজেপি সরকার এবং বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুলেছিলেন মন্ত্রী। তাঁকে আদালতে তোলা হলে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখান থেকে হাসপাতালে ভর্তি হন। শারীরিকভাবে সামান্য সুস্থ হতেই ইডি জ্যোতিপ্রিয়কে নিজের হেফাজতে নেয়। কোর্টের নির্দেশ মেনেই আজ কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়ার সময় ফের গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগ জ্যোতিপ্রিয়র। তিনি বলেন, আসল সত্যিটা খুব দ্রুত সবার সামনে চলে আসবে।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...