Wednesday, June 24, 2026

দিল্লি দূ.ষণ গু.রুতর, কেন্দ্রীয় পরিবেশমন্ত্রীর সন্ধান চেয়ে কটা.ক্ষ আম আদমি পার্টির!

Date:

Share post:

যতদিন যাচ্ছে রাজধানীতে বায়ু দূষণের (Air Pollution) মাত্রা এতটাই বাড়ছে যে গুরুতর অবস্থা জারি করার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মনে করছেন পরিবেশবিদরা। কিন্তু কেন্দ্রের পরিবেশমন্ত্রী কোথায়? ভারতীয় রাজনীতির পিঠস্থান যে শহর, যা আবার দেশের রাজধানী সেখানে যদি এই অবস্থা হয়, তাহলে কেন্দ্রের বিজেপি সরকার (BJP Government) বাকি রাজ্যগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে কতটা ওয়াকিবহল? দিল্লি (Delhi) যখন গ্যাস চেম্বারে পরিণত হয়েছে তখন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী কোথায় আছেন প্রশ্ন ছুঁড়লেন আম আদমি পার্টির নেতারা (AAP Leaders)।

শুক্রবার দিল্লির বাতাসের গুণমান বিচার করে ‘গুরুতর প্লাস’ বিভাগের আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশ বিজ্ঞানীরা। ধোঁয়াশার ঘন স্তরে আচ্ছন্ন রাজধানীর বাতাস। সকাল থেকে দেখে মনে হচ্ছে নভেম্বরের শুরুতেই ঘন কুয়াশার চাদরে ঢেকেছে চারিদিক। বায়ু এতটাই বিষাক্ত যে শ্বাসকষ্ট চোখ জ্বালা ,গলা জ্বালা এবং অন্যান্য শারীরিক উপসর্গ দানা বাঁধছে।রাজধানীর বিষাক্ত বাতাসের কারণে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যেই ৩ এবং ৪ নভেম্বর দূষণের কারণে প্রাইমারি স্তরে সরকারি এবং বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। দিল্লি দূষণ নিয়ে সোজাসুজি কেন্দ্রীয় মন্ত্রীকে কাঠগড়ায় তুলেছেন আপ নেতা। যে কোনও রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে নিজেদের স্বার্থ রক্ষায় যেভাবে ঝাঁপিয়ে পড়ে গেরুয়া শিবির, সেই প্রসঙ্গে আপ মন্ত্রী গোপাল রাই (Gopal Rai) প্রশ্ন তুলেছেন, “রাজধানীর এইরকম অবস্থায় কোথায় আছেন কেন্দ্রীয়মন্ত্রী ভূপেন্দ্র যাদব? ভারতীয় জনতা পার্টির কি দায়বদ্ধতা নেই?” সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB) জানাচ্ছে, সামগ্রিক ভাবে বায়ুর গুণমান সূচক ছিল ৩৪৬ ।যদিও দিল্লির লোধী রোড, জাহাঙ্গীরপুরী, আর কে পুরম এবং বিমানবন্দর এলাকায় বায়ু দূষণ অত্যন্ত বেশি । সেখানে AQI লেভেল যথাক্রমে ৪৩৮, ৪৯১, ৪৮৬ এবং ৪৭৩। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি) বাতাসের গুণমান উন্নত করতে লোধি রোড সহ বিভিন্ন এলাকায় জল ছেটানোর ব্যবস্থা করেছে। গোপাল রাই অভিযোগ করেছেন যে, দিল্লির দূষণ প্রতিবেশী রাজ্যগুলি থেকে আসা ধোঁয়ার কারণেই এই অবস্থায় পৌঁছেছে । তিনি বলেন, ” এই অবস্থার সমাধানের জন্য দিল্লি সরকারের সাথে সাথেই বিরোধী নেতৃত্ব এবং কেন্দ্রেরও জরুরি বৈঠক করা উচিত।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...