Wednesday, June 24, 2026

বিধানসভায় রবিবারের ম্যাচের টিকিট পাঠালো CAB

Date:

Share post:

ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার (Ind vs SA) ম্যাচ ঘিরে বাড়ছে উন্মাদনা। ক্রিকেটের নন্দনকাননে চলতি বিশ্বকাপে (CWC 2023) প্রথমবারের জন্য খেলতে চলেছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই লিগ টেবিলের শীর্ষে রোহিত ব্রিগেড। শহরে এসেছে দক্ষিণ আফ্রিকার প্লেয়াররা। তবে এসবের মধ্যেও বারবার করে জোরালো হচ্ছে টিকিটের কালোবাজারি নিয়ে অভিযোগ। রবিবার ইডেন গার্ডেন্সে উপস্থিত হন সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly)। গোটা বিষয়টি জানার পর তিনি বলেন, এতে সিএবির (CAB) কিছু করার নেই কারণ সবটাই নিয়ন্ত্রিত হচ্ছে বিসিসিআই থেকে। এরই মাঝে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) বিধায়কদের টিকিট না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে চিঠি লিখেছিলেন স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়কে (Snehasish Ganguly)। CAB সভাপতি নিজের স্পিকারের সঙ্গে দেখা করেন বলেও খবর। এরপর বৃহস্পতিবারই ২৯৩ জন বিধায়কের জন্য টিকিট পাঠিয়ে দেওয়া হয় বিধানসভায়।

আগামী রবিবার অর্থাৎ ৫ নভেম্বর ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ ঘিরে একাধিক পরিকল্পনা রয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের। হাইভোল্টেজ অতিথি থেকে শুরু করে বিধায়কদের জন্যও টিকিট পাঠিয়ে দেওয়া হয়। স্পিকারে নির্দেশেই সেই টিকিট যায় বিধানসভার সচিব সুকুমার রায়ের কাছে। তিনি সেই টিকিট পাঠিয়ে দেন বিধানসভার TA DA সেকশনে। রাজ্যের বিধায়কেরা নিজেরা এসে অথবা তাঁদের স্বাক্ষর করা চিঠি নিয়ে এসে তাঁদের টিকিট তুলে নিয়ে পারবেন বিধায়কের প্রতিনিধি। আজ সকাল থেকেই টিকিট সংগ্রহ করা শুরু হয়েছে বলে বিধানসভার সচিবালয় সূত্রে জানা যাচ্ছে। CAB-কে ধন্যবাদ জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...