Saturday, April 4, 2026

শহরে ভারতীয় দল, বিমানবন্দরে থেকে টিম হোটেলে না গিয়ে ইডেনে দ্রাবিড়

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম‍্যাচ খেলতে শুক্রবার বিকেলে শহরে পৌঁছে গেল ভারতীয় দল। এদিন রোহিত শর্মা-বিরাট কোহলিদের স্বাগত জানাতে বিমানবন্দরে বাইরে অপেক্ষা করছিল হাজার হাজার সমর্থক। টিম ইন্ডিয়ার এক এক ক্রিকেটার বেরিয়ে আসতেই সমর্থকেরা ক্রিকেটারদের নাম ধরে চিৎকার শুরু করেন। শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিমধ্যে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। ফুরফুরে মেজাজে ভারতীয় দল।

এদিন বিমানবন্দর থেকে বাসে চেপে বাইপাসের ধারে একটি হোটেলের পৌঁছে যায় ভারতীয় দল। বাসে ওঠার সময় সূর্যকুমার যাদব, রোহিত শর্মাকে ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে। এদিকে দলের সঙ্গে টিম হোটেলে না গিয়ে সোজা ইডেন গার্ডেন্সে পিচ দেখতে চলে আসেন ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়, বিক্রম রাঠৌর সহ বেশ কয়েক জন কোচিং স্টাফ। পিচ কিউরেকট সুজন মুখোপাধ্যায়ও এদিন ছিলেন রাহুল দ্রাবিড়ের সঙ্গে। পিচের বিভিন্ন প্রান্ত দেখে নেন মিস্টার ডিপেন্ডেবল। হাত দিয়েও দেখেন তিনি। তারপর কথা বলেন ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে। প্রোটিয়াদের বিরুদ্ধে ইডেনে পিচ কেমন রূপ নেবে তা দেখতেই হাজির হন রাহুল দ্রাবিড়। শুধু ২২ গজ নয়, একই সঙ্গে আউট ফিল্ডও দেখেন তিনি।

আরও পড়ুন:শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ব‍্যাটিং শ্রেয়সের, মন কেড়েছে গাভাস্করের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...