Tuesday, June 23, 2026

নতুন দুই জাতীয় সড়কের জন্য প্রস্তুতি তুঙ্গে রাজ্যের

Date:

Share post:

প্রস্তাবিত নতুন দুই জাতীয় সড়ক নিয়ে তৎপরতা শুরু রাজ্যের। কলকাতা-বারাণসী ও খড়গপুর-মোড়গ্রাম জাতীয় সড়ক তৈরির প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। দ্রুত কাজ শেষ করতে প্রকল্পের ব্লু প্রিন্ট নিয়ে শুক্রবার নবান্নে বৈঠক করলেন মুখ্যসচিব। জমি অধিগ্রহণ, জমিদাতাদের তালিকা তৈরি করে ক্ষতিপূরণের দেওয়ার প্রস্তুতির জন্য চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিলেন মুখ্যসচিব।

এই দুই জাতীয় সড়ক যে এলাকা দিয়ে যাবে, তার বেশিরভাগই ফাঁকা জমি। তবে কিছুটা অংশ বসতির মধ্যে দিয়ে যাবে। আর তার জন্য জমি অধিগ্রহণ প্রয়োজন। তারই প্রস্তুতি হিসেবে এদিন একাধিক নির্দেশ দিলেন মুখ্যসচিব। এছাড়া এদিনের বৈঠকে অন্যান্য জাতীয় সড়কের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুন- যোগীরাজ্যে ৬৫ আসনে একাই লড়বে দল! কংগ্রেসকে সবক শেখাতে নয়া চাল অখিলেশের

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...