Saturday, April 4, 2026

শ্রীরামপুর ও ব্যান্ডেল স্টেশনে সিগন্যালের কাজ, লম্বা হচ্ছে বাতিল ট্রেনের তালিকা!

Date:

Share post:

হাওড়া ডিভিশনে ট্রেন দুর্ভোগ (Train Cancel in Howrah division) এখন প্রতিদিনের চেনা ঘটনা হয়ে দাঁড়িয়েছে। লোকাল ট্রেন থেকে শুরু করে এক্সপ্রেস ট্রেনের এই রুটে যাত্রীদের অভিযোগে জর্জরিত হাওড়া। অফিস টাইমে একটা ট্রেনও সময় মতো আসছে না যার জেরে প্রত্যেক দিন টার্মিনালে ট্রেন ঢুকতে দেরি হচ্ছে। এবার আরও বড় সমস্যা তৈরি হতে চলেছে। রেল সূত্রে খবর শ্রীরামপুর স্টেশনের কাছে সিগন্যালের (Signal maintenance work in Srirampore Jn Station) কাজ চলছে। ব্যান্ডেলের কাছে চলছে ওভারহেড তারের কাজ। আর এই দুই মিলিয়ে ব্যান্ডেল থেকে শ্রীরামপুর হয়ে হাওড়া পৌঁছতে নাভিশ্বাস উঠছে যাত্রীদের। বৃহস্পতিবারের পর আজ শুক্রবারও একগুচ্ছ ট্রেন বাতিল করা হচ্ছে হাওড়া ডিভিশনে বলে পূর্ব রেলের (Eastern Railways) তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রেললাইনে কাজ চলছে তাই একাধিক ট্রেনের রুট বদল কিংবা বাতিলের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে রেল। মোকামা হাওড়া এক্সপ্রেস বর্ধমান ডানকুনি হাওড়া রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। গয়া হাওড়া এক্সপ্রেসের ক্ষেত্রেও এই একই কাণ্ড। আজিমগঞ্জ-হাওড়া এক্সপ্রেস, বালিয়া- শিয়ালদহ এক্সপ্রেস, যোগবাড়ি- কলকাতা এক্সপ্রেসের সময় বদল করা হয়েছে। পাশাপাশি আজ সকাল থেকেই বেশ কিছু ব্যান্ডেল, শেওড়াফুলি এবং শ্রীরামপুর লোকালও বাতিল থাকছে।

Related articles

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...