Saturday, March 28, 2026

মনোনয়ন জমা দিয়েও দলে কো.ণঠাসা বসুন্ধরার মুখে ‘রাজনৈতিক সন্ন্যাস’!

Date:

Share post:

রাজস্থানের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিতে কোণঠাসা বসুন্ধরা রাজে (Vasundhara Raje)। গেরুয়া শিবির কোনও ভাবেই তাঁকে ভাবছে না মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে। এই পরিস্থিতিতে ‘রাজনৈতিক সন্ন্যাস’ নেওয়া কথা বর্ষীয়ান বিজেপি (BJP) নেত্রীর গলায়। যদিও, ভোটে লড়তে মনোনয়ন জমা দিয়েছেন তিনি।

২০০ আসনের রাজস্থান (Rajasthan) বিধানসভায় ২৫ নভেম্বর ভোট গ্রহণ। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস শাসিত মরুরাজ্য জল মাপার ভোট এটি। কিন্তু এই নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বসুন্ধরাকে তুলে ধরতে নারাজ বিজেপি। এই পরিস্থিতিতে ঝোলোয়ারে একটি জনসভায় পুত্র দুশ্যন্ত সিংয়ের উপস্থিতিতেই রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইঙ্গিতপূর্ণভাবে বলেন, “মনে হচ্ছে, আমি এখন অবসর নিতে পারি।”

দুশ্যন্ত সিং ঝালোয়ারের সাংসদ। সেখানেই দলের হয়ে প্রচারে যান মা-ছেলে। দুশ্যন্তের পরে বক্তব্য রাখতে উঠে বসুন্ধরার (Vasundhara Raje) মন্তব্য, “ছেলের বক্তব্য শোনার পর মনে হচ্ছে, আমি এবার অবসর নিতে পারি। তালিম দিয়ে ওকে আপনারা উপযুক্ত করে তুলেছেন। আর আমার সাহায্যের প্রয়োজন নেই।” বিজেপি নেত্রীর কথায়, “সমস্ত বিধায়ক এখানে রয়েছেন। আমার মতে, তাঁদের উপরেও নজরদারির প্রয়োজন নেই, তাঁরা নিজেরাই মানুষের জন্য কাজ করবেন।” ঝালোয়ারে উন্নয়নের খতিয়ান তুলে ধরেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে, মুখে যাই বলুন, বিধানসভা ভোটে প্রার্থী হচ্ছেন বসুন্ধরা। ঝালোয়ার বিধানসভা আসন থেকেই বিজেপি প্রার্থী হিসেবে শনিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। তবে, তাঁকে মুখ করে মরুরাজ্যে ভোটে লড়ছে না বিজেপি শিবির।

 

গোষ্ঠীদ্বন্দ্বে বিভক্ত রাজস্থান বিজেপিতে বসুন্ধরা অনেকেরই চক্ষুশূল। তার জায়গায় পাল্লা ভারী জয়পুরের প্রাক্তন মহারাজা দ্বিতীয় মানসিংয়ের নাতনি, রাজসমন্দ কেন্দ্রের বিজেপি সাংসদ রানি দিয়া কুমারীর। রাজস্থানে বিজেপি জাতীয় হেভিওয়েট নেতাদের প্রচারাভিযানে যাবতীয় আয়োজনের তদারকিতে দেখা যাচ্ছে দিয়া কুমারীকে৷ অনেকের মতে, শিক্ষিত, অভিজাত দিয়া কুমারীকেই মুখ করতে চাইছে গেরুয়া শিবির। কথা হয়ত পৌঁছেছে বসুন্ধরার কানেও। সেই কারণেই কি মুখে রাজনৈতিক সন্ন্যাসের কথা! প্রশ্ন নানা মহলে।

Related articles

অনুপ্রবেশ থেকে এসআইআর – পাল্টা চার্জশিট: শাহকে ধুইয়ে দিল তৃণমূল

বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে তত বিজেপির পরিযায়ী নেতাদের বাংলায় যাতায়াত বেড়ে চলবে, এটাই যেন দস্তুর। রাজ্যের...

ছাপ্পা দিতে এলে হাতপাখা-বেলন নিয়ে রুখে দাঁড়ান: মহিলাদের সতর্কবার্তা মমতার

প্রয়োজন হলে হাত পাখা, রুটি বেলার বেলন নিয়েও প্রস্তুত থাকুন- পুলিশের পোশাকে আসা কেন্দ্রীয় বাহিনী বা বিজেপি কর্মীদের...

খারাপ আবহাওয়ায় নামানো যায়নি কপ্টার,  ভগবানগোলায় বাতিল অভিষেকের জনসভা

দীর্ঘ প্রস্তুতি, সকাল থেকে ছিল কর্মী-সমর্থকদের ভিড়। সব কিছুই প্রস্তুত ছিল। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সভা শেষেই অভিষেকের মঞ্চে আগুন! লাভপুরে চাঞ্চল্য

লাভপুরের জনসভা তখন প্রায় শেষ। বক্তব্য সেরে মঞ্চ ছেড়ে নেমেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...