Monday, April 13, 2026

মহারাষ্ট্রের ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ঝলসে মৃত ৭, নিখোঁজ ৫ জন

Date:

Share post:

মহারাষ্ট্রের এক ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। কারখানার মধ্যেই আগুনে পড়ে মৃত্যু হল ৭ জনের। এই ঘটনার পর নিখোঁজ এখনও ৫ জন। শুক্রবার মহারাষ্ট্রের রায়গড় জেলায় একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ঘটেছে মর্মান্তিক এই ঘটনা।

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) এক আধিকারিক এই বিষয়ে সংবাদমাধ্যমকে জানান, শুক্রবার সকাল ১১টার দিকে ব্লু জেট হেলথকেয়ারে নামক একটি সংস্থার কারখানায় হঠাৎ বিস্ফোরণ হয়। এরপরই ব্যাপক আগুন লাগে কারখানায়। ঘটনার পরপর খবর দেওয়া হয় দমকল বিভাগ ও পুলিশে। কিছুক্ষনের মধ্যেই সেখানে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। যদিও আগুন আরও বেড়ে যাওয়ায় শনিবার সকালে খবর দেওয়া হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, শর্ট সার্কিটের কারণে এই আগুন লেগেছে। কারখানার কর্মকর্তারা এ বিষয়ে জানান, কারখানায় বিস্ফোরণের পর ব্যপক আগুন লাগে। আর ঠিক তার পরেই, রাসায়নিকযুক্ত ব্যারেলগুলিতে বিপজ্জনকভাবে বিস্ফোরণ হয়। এই অগ্নিকাণ্ডের জেরে কমপক্ষে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংস্থাটির তরফে জানা গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, বিস্ফোরণের সময় কারখানার মধ্যেই ছিলেন বেশ কয়েকজন কর্মী। আগুনে ঝলসে প্রাণ গিয়েছে তাঁদের। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিখোঁজও হয়ে গিয়েছেন কয়েকজন শ্রমিক। তাদের খোঁজে তল্লাশি চলছে। শনিবার সকালেও জারি রয়েছে উদ্ধারকাজ।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...