Friday, April 3, 2026

টেট পাশের নথি নেই! হাই কোর্টের নির্দেশে বাতিল ৯৪ প্রাথমিক শিক্ষকের চাকরি

Date:

Share post:

নেই টেট পাশের (TET Pass) কোনও নথি। আর সেকারণেই কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে বাতিল (Cancel) হয়ে গেল ৯৪ জনের প্রাথমিক শিক্ষকের (Primary Teachers) চাকরি। ২০১৪ ও ২০১৭ সালে টেট পরীক্ষায় বেনিয়ম করে তাঁরা চাকরি পান বলে অভিযোগ। আর তারপরই কলকাতা হাই কোর্টে দায়ের হয় মামলা। এরপরই প্রাথমিক শিক্ষা পর্ষদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে (DPSC) ৯৪ জনের নিয়োগ বাতিলের নির্দেশ দিল। সূত্রের খবর, শুক্রবার রাতে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানদের (Chairman) কাছে পর্ষদের চিঠি পৌঁছে গিয়েছে বলে খবর।

উল্লেখ্য, শিক্ষক নিয়োগ মামলার তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) আদালতে ৯৬ জনের টেট পাশ নিয়ে সংশয় প্রকাশ করে। সিবিআই এই ৯৬ জন শিক্ষকের তালিকা তৈরি করে, যাঁদের মধ্যে ৯৪ জন টেট পাশই করেননি বলে অভিযোগ। এরপর কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলা ওঠে। তবে ৯৪ জনই টেট পাশের প্রমাণের কোনও নথি দেখাতে পারেননি বলে অভিযোগ।

এরপরই বিচারপতি অমৃতা সিনহা ৯৪ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন। তিনি সাফ জানান, মেধার ভিত্তিতে যোগ্যদের চাকরি দিতে হবে। তারপরই জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে চিঠি দিয়ে চাকরি বাতিলের প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেয় আদালত।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...