Sunday, February 15, 2026

শাহরুখের জন্মদিনে ডিজে হলেন রণবীর!পার্টি মাতালেন দীপিকা – আলিয়া

Date:

Share post:

বলিউডের বেতাজ বাদশার জন্মদিনে এক অন্য ছবি দেখল সোশ্যাল মিডিয়া (Social Media)। ৫৮তে পা দিয়েছেন শাহরুখ খান(Shahrukh Khan), যদিও বয়স যত বাড়ছে ততই তিনি ‘জওয়ান’ লুকে পর্দায় হাজির হচ্ছেন। এবারে জন্মদিনে গোটা বলিউডকে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিলেন SRK। আমন্ত্রিত ছিলেন মহেন্দ্র সিং ধোনিও। তবে নজর গেল দুই রণবীর আর তাঁদের বর্তমান স্ত্রীদের দিকে। যদিও প্রাক্তনদের কেমিস্ট্রিও বেশ নজরকাড়া। রাতের পার্টিতে পেশা পরিবর্তন করে রণবীর সিং (Ranveer Singh) হয়ে গেলেন ডিজে, বাজালেন শাহরুখের সিনেমার গান আর খুল্লাম খুল্লা প্রেম নিবেদন করলেন দীপিকাকে (Deepika Padukone)।

এক পার্টিতে একাকার বলিউড। সলমন থেকে ধোনি, দীপিকা থেকে আলিয়া, এমনকি বাদ পড়লেন না আম্বানিরাও। শাহরুখের হাইপ্রোফাইল বার্থডে পার্টিতে হুল্লোড় আর উচ্ছ্বাসের জমকালো কেমিস্ট্রি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। রণবীর সিং পার্টিতে বাজিমাত করলেন, রণবীর কাপুরও স্ত্রী আলিয়াকে নিয়ে হাজির। তবে বলিউডের গাঙ্গুবাঈ স্বামীকে যেন একটু আগলে রাখলেন। ডান্স ফ্লোরে যথারীতি মোহময়ী দীপিকা। কিং খানের জন্মদিনে কি দুই রণবীরের জীবনে নতুন মোড়? উত্তর দেবে সময়।

spot_img

Related articles

শিবরাত্রিতেই শীতের বিদায় ঘণ্টা! শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে

রবিবাসরীয় সকাল থেকে উধাও শীত (Winter)। ঘড়ির কাঁটা আটটা ছুঁতেই রীতিমতো গলদঘর্ম অবস্থা বাঙালির। আলিপুর হাওয়া অফিস (Alipore...

শিবরাত্রিতে ধর্মীয় সম্প্রীতির বার্তা, স্যোশাল মিডিয়া পোস্টে মন্দির উন্নয়নের উল্লেখ মমতার

আজ মহাশিবরাত্রি (Shivratri)। বাংলা তথা গোটা দেশ জুড়ে শিব ভক্তদের কাছে এই দিনটির মাহাত্ম্য বিশেষভাবে উল্লেখযোগ্য। কেদারনাথ থেকে...

মাঠে সূর্যর দাপট নাকি আকাশে বরুণদেবের ইনিংস,ভারত-পাক মহারণে আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা!

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সব থেকে হাইভোল্টেজ ম্যাচে কলম্বোর মাঠে বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) ম্যাজিক দেখার জন্য...

ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ভারতীয় তরুণের দেহ উদ্ধার!

আমেরিকার ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির (California University) নিখোঁজ ভারতীয় ছাত্রের দেহ উদ্ধার। জানা গিয়েছে, মৃতের নাম সাকেত শ্রীনিবাসাইয়া (২২)। গত...