Monday, April 13, 2026

ছি.টকে গেলেন হার্দিক, অলরাউন্ডারের বদলি নিয়ে ভারতীয় শিবিরে অস্ব.স্তি!

Date:

Share post:

চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। বাংলাদেশের বিরুদ্ধে বল করার সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন। এরপর ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন এবং সেমিফাইনালে দলে ফিরবেন বলে আশার সঞ্চার হচ্ছিল। অবশেষে শনিবার সকালে এল দুঃসংবাদ। চোট এখনও পুরোপুরি ঠিক হয়নি, তাই বিশ্বকাপের (CWC 2023) আগামী ম্যাচেও অলরাউন্ডার হার্দিককে পাচ্ছেনা রোহিতরা। যদিও ইতিমধ্যেই বদলি হিসেবে কোন প্লেয়ারকে নেওয়া হবে তাঁর নাম ঘোষনা হয়ে গেছে। এরপরই অস্বস্তি বাড়ছে ভারতীয় শিবিরে(Team India)।

বিশ্বকাপে এখন সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। সাতটা ম্যাচে অপ্রতিরোধ্য রোহিত -বিরাটরা। এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার ভারতীয় ক্রিকেট দলে হার্দিক না থাকায় অলরাউন্ডারের একটা সমস্যা তৈরি হয়েছিল। কারণ এখনও পর্যন্ত ৫ বোলার নিয়ে খেলতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। মনে করা হচ্ছিল যে সেমিফাইনালে যদি হার্দিক টিমে যুক্ত হয়ে যান তাহলে কিছুটা হলেও চিন্তা কমবে। তবে এবার হার্দিকের পরিবর্তে পেসার প্রসিদ্ধ কৃষ্ণার (Prasiddha Krishna) নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর থেকেই ক্রিকেট বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ। যেখানে শার্দুল ঠাকুর তো দলে রয়েইছেন এবং তিনি ষষ্ঠ বোলার হিসেবে খেলতে পারেন, তাহলে কেন অতিরিক্ত পেসার নেওয়া হল? অলরাউন্ডারের বদলি কি অন্য কোনও অলরাউন্ডার হতে পারত না – ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related articles

IPL: প্লে-অফের সূচিতেও ব্রাত্য ইডেন, বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত বিসিসিআইয়ের

আইপিএলের(IPL) গ্রুপ পর্বে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির দলের ম্যাচ পায়নি ইডেনে(Eden), এবার প্লে পর্বের ম্যাচ থেকেও...

ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ আটক ২ বিজেপি নেতা

ভোট (West Bengal 2026 Election) আবহে ফের উদ্ধার টাকা। এবার ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ বিজেপি নেতাকে...

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...